```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

যাদবপুর স্টেশনে তৈরি হচ্ছে ৩ হাজার বর্গমিটারের শপিং হাব, ছোট ব্যবসায়ীদের জন্য খুলছে নতুন সুযোগ

যাদবপুর স্টেশনকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে বড়সড় পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। স্টেশনে তৈরি হবে প্রায় ৩,০৪৫ বর্গমিটারের আধুনিক শপিং হাব, যেখানে একই ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে খাবারদাবার—বিভিন্ন ধরনের দোকান থাকবে। ফলে যাত্রীদের সুবিধার পাশাপাশি ছোট ব্যবসায়ীদের জন্যও তৈরি হবে নতুন আয়ের সুযোগ।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, প্রস্তাবিত শপিং হাবে প্রতিটি স্টলের আয়তন ৮০ বর্গফুটের বেশি হবে না। জায়গার একটি অংশ যাত্রীদের চলাচল ও সৌন্দর্যায়নের জন্য খোলা রাখা হবে। পাশাপাশি যাত্রীদের বিশ্রাম এবং পার্কিংয়ের জন্যও জায়গা বরাদ্দ থাকবে। প্রতিটি স্টল ১০ বছরের চুক্তির ভিত্তিতে দেওয়ার পরিকল্পনা রয়েছে।শুধু শপিং হাব নয়, যাদবপুর স্টেশনের সামগ্রিক পরিকাঠামোও ঢেলে সাজানো হবে। নতুন টিকিট বুকিং কাউন্টার, লিফট-সহ ফুট ওভারব্রিজ তৈরির পরিকল্পনা রয়েছে। এর ফলে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের স্টেশনে যাতায়াত আরও সহজ হবে।স্টেশনের দুই প্রান্তে যানজট কমাতেও উন্নত সার্কুলেটিং এরিয়া তৈরি করা হবে। ফলে যাত্রীদের ওঠানামা এবং যানবাহন চলাচল আরও সুসংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।কয়েকদিন আগেই যাদবপুর স্টেশন থেকে অবৈধ জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়েছিল। সেই ঘটনার পর বহু হকারের রুজিরুটি নিয়ে প্রশ্ন উঠেছিল। রেলের নতুন পরিকল্পনায় বৈধভাবে স্টল পাওয়ার সুযোগ তৈরি হলে তাঁদের একাংশও উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের চলাচলের জায়গা ফাঁকা হওয়ায় স্টেশনের পরিবেশও আরও পরিচ্ছন্ন ও সুন্দর হতে পারে।

error: Content is protected !!