```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

১২ ঘণ্টার বেশি ডিউটি নয়, রাতে সরকারি হাসপাতালে সিনিয়র চিকিৎসকের বাধ্যতামূলক উপস্থিতি, জারি নয়া নির্দেশিকা

রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে জুনিয়র চিকিৎসকদের একটানা ডিউটি নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর ৷ সকলের ক্ষেত্রে ডিউটির সময় সমানভাবে ভাগ করে দেওয়া হল নয়া নির্দেশিকায় ৷ পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাতের ডিউটিতেও বাধ্যতামূলকভাবে অন্তত একজন সিনিয়র চিকিৎসককে থাকতে হবে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানির সময় বারবার জুনিয়র চিকিৎসকদের একটানা 36 ঘণ্টা ডিউটিতে থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার ৷ সুপ্রিম কোর্টে দেশের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই বিষয়টি নিয়ে রাজ্যকে প্রশ্নও করেছিলেন ৷ তাই এবার আদালতের পর্যবেক্ষণকে মাথায় রেখে এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করল নবান্ন ৷

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী-

  • এবার থেকে চিকিৎসকদের 12 ঘণ্টার বেশি ডিউটি করতে হবে না ৷ একসপ্তাহে 30 ঘণ্টার ডিউটিকে ছ’দিনে ভাগ করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ৷
  • সব সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসকদের সপ্তাহে ছ’দিন ডিউটি বাধ্যতামূলক করা হয়েছে ৷
  • রাতে একজন করে সিনিয়র ফ্যাকাল্টিকে উপস্থিত থাকতেই হবে হাসপাতালে ৷ অর্থাৎ এবার থেকে একজন সিনিয়র ফ্যাকাল্টির নাইট ডিউটিতে থাকা আবশ্যক হল ৷

অন্যদিকে, সরকারি চিকিৎসকরা কোন সময় প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন, তাও উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায় ৷ জানানো হয়েছে, সকাল 9টা থেকে বিকেল 4টের মধ্যে প্রাইভেট প্র্যাক্টিস করা যাবে না ৷ এছাড়া আরও বলা হয়েছে, এবার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের এমার্জেন্সি, অন-কল, ওয়ার্ডের ডিউটির পাশাপাশি শিক্ষক চিকিৎসকের ভূমিকাও পালন করতে হবে ৷ হাসপাতালের প্রতিটি ইউনিটে সকাল ও সন্ধ্যায় অন্তর্বিভাগ ও এমার্জেন্সি পর্যবেক্ষণ ওয়ার্ডে পরিদর্শনও বাধ্যতামূলক ৷

error: Content is protected !!