প্রয়াত লিওনেল মেসির বাবা জর্জ মেসি, ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস

ফুটবল দুনিয়ায় নেমে এল শোকের ছায়া। লিওনেল মেসির বাবা জর্জ মেসি ৬৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।জর্জ মেসি শুধু লিওনেলের বাবা ছিলেন না, তাঁর দীর্ঘদিনের এজেন্ট ও ঘনিষ্ঠ পরামর্শদাতাও ছিলেন। মেসির ফুটবলজীবনের শুরু থেকেই বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মাত্র ১৪ বছর বয়স থেকেই জর্জ তাঁর পেশাগত বিষয়গুলি সামলাতেন।সম্প্রতি ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে গোল করার পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মেসি। পরে তিনি জানিয়েছিলেন, তাঁর কান্নার সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক ছিল না এবং তিনি কয়েকটি কঠিন দিনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় মেসির বাবার অসুস্থতা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। পরে মেসি পরিবার জানিয়েছিল, জর্জ স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।জুলাইয়ের শেষদিকে মেসি MLS All-Star Game-এও অংশ নেননি, বাবার সঙ্গে থাকার জন্যই তিনি সেই সময়টি পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন বলে ধারণা করা হয়।জর্জ মেসির প্রয়াণে মেসি পরিবার এবং বিশ্ব ফুটবল মহলে শোকের আবহ তৈরি হয়েছে।

error: Content is protected !!