```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শিন্ডের সমর্থনে একছাদের নীচে ৩৪ বিধায়ক, সংকটে উদ্ধবের সরকার

মহারাষ্ট্রে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তার মূলে ‘অপারেশন কমল’ ৷ মঙ্গলবার দিনভর নাটকের পর অন্তত তেমনটাই অভিযোগ শিবসেনা এবং কংগ্রেসের ৷ তবে এই সংকটের অভিঘাত যে এতোটা জোরাল হবে, তা ঘুণাক্ষরেও টের পায়নি উদ্ধব ঠাকরে সরকার ৷ ‘বিদ্রোহী’ একনাথ শিন্ডে 22 জন বিধায়ককে নিয়ে সুরাতে গা-ঢাকা দিয়েছেন ৷ প্রাথমিকভাবে এমনটা মনে করা হলেও সময় যত যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে চিত্রটা ৷ আর বুধবার সকালে যে চিত্র সামনে এসেছে তাতে মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি-কে নিয়ে গঠিত ‘মহা বিকাশ আগাড়ি’ সরকার পতনের মুখে ৷ সমীকরণ বলছে, পশ্চিমের রাজ্যটিতে সরকার ফেলতে ‘বিদ্রোহী’ একনাথ শিন্ডের সমর্থনে ৩৭ জন শিবসেনা বিধায়ককে প্রয়োজন ৷ এদিন সকালে নেটদুনিয়ায় সামনে আসা ছবিতে দেখা যাচ্ছে শিন্ডের সমর্থনে একছাদের নীচে ৩৪ জন বিধায়ক রয়েছেন, যাঁদের মধ্যে ৩২ জনই শিবসেনার ৷ বাকি দুই শিবসেনার শরিক দলের ৷ আর এই ছবি সামনে আসার পরই ‘আত্মারাম খাঁচাছাড়া’ শিবসেনার ৷ কারণ, ২৮৭ আসনে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৪টি আসন ৷ আর বিক্ষুব্ধ বিধায়করা যদি ইস্তফা দিয়ে দেন, তাহলে আখেরে লাভ বিজেপি’র ৷ এদিন গুয়াহাটিতে পৌঁছে একনাথ দাবি করেন, তাঁর সঙ্গে অন্ততপক্ষে ‘বিক্ষুব্ধ’ ৪০ জন বিধায়ক রয়েছে ৷ যার মধ্যে ৩৩ জন শিবসেনা এবং বাকি ৭ জন অন্য দলের ৷ তাঁদের দাবি মেনে শিবসেনা যদি বিজেপি’র সঙ্গে জোট বাঁধে তো ভাল, নয়তো তাঁরা ‘হিন্দুত্ব’-এর পাশে দাঁড়াবেন ৷ একনাথ আবার শিবসেনার পরিষদীয় দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক জোগাড় না-করতে পারলে দলত্যাগ-বিরোধী আইনের আওতায় পড়ে যাবেন ৷ সেক্ষেত্রে একনাথের দরকার শিবসেনার ৩৭ জন বিধায়ক ৷ আর তাহলেই এই বিদ্রোহ মর্যাদা পাবে ৷ কিন্তু বুধবার ভাইরাল হওয়া ছবিতে মন্ত্রিসভার সদস্য শিন্ডের সমর্থনে ৩২ জন শিবসেনা বিধায়ককে দেখা গিয়েছে ৷ তাই এখনও তাঁর প্রয়োজন ৫ জন শিবসেনার পাঁচ বিধায়ক ৷ গাণিতিক সমীকরণে যদি চোখ রাখা যায় তাহলে দেখা যাবে, বিজেপির ঘরে বর্তমানে ১১৩ জন বিধায়ক রয়েছেন ৷ এর সঙ্গে শিন্ডে নেতৃত্বাধীন ৩৪ বিধায়কের শক্তি যদি যোগ হয়, তবে তা বেড়ে হবে ১৪৭ ৷ অর্থাৎ, সেক্ষেত্রে সরকার গড়তে কোনও অসুবিধা হবে না বিজেপি-র ৷

error: Content is protected !!