```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রয়াত নেতা মুলায়ম সিং যাদবকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে শেষশ্রদ্ধা জানাতে উত্তরপ্রদেশের এটাওয়াতে মানুষের ঢল ৷ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ৷ মুলায়মের মরদেহ শায়িত রয়েছে সেফাই প্যান্ডালে ৷ সেখানে উপস্থিত আছেন অখিলেশ যাদব থেকে শুরু করে সপার সব নেতা ৷ মঙ্গলবার বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হতে চলেছে প্রয়াত নেতার শেষকৃত্য ৷ সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবকে দলের তরফে শেষশ্রদ্ধা জানানোর জন্য ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ সিং বাঘেল ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে দায়িত্ব দিয়েছে কংগ্রেস ৷ একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই দুই শীর্ষ নেতাকে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার শেষকৃত্যে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ ৮২ বছরের প্রয়াত নেতাকে শেষশ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ এ দিকে, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু মুলায়ম সিং যাদবের শেষকৃত্যে উপস্থিত থাকবেন ৷ নেতাজিকে শেষশ্রদ্ধা জানাতে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও বহু সাধারণ মানুষও ভিড় জমিয়েছেন ৷

error: Content is protected !!