```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিজেপি ছাড়লেন নেতাজির নাতি চন্দ্র বসু

বিজেপি ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডাকে একটি চিঠি লিখে দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করতে চেয়েছেন তিনি৷ তাঁর কথায়, বিজেপি যে রাজনীতি করে, তার সঙ্গে তাঁর আদর্শগত ফারাক রয়েছে৷ এছাড়া, পশ্চিমবঙ্গের উন্নয়নে একাধিক বিষয়ে কেন্দ্র তথা রাজ্য নেতৃত্বকে একাধিক প্রস্তাব পাঠালেও তাতে তাঁর দল তেমন আমল করেনি বলেই আক্ষেপ তাঁর৷ এদিন সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্র বসু বলেছেন, ‘‘শরৎচন্দ্র বসু, আমার ঠাকুরদা এবং তাঁর ছোট ভাই নেতাজি সুভাষচন্দ্র বসু৷ এই ‘বোস ব্রাদার্স’দের আদর্শই আমার আদর্শ৷ ওঁরা শিখিয়েছেন সব ধর্মের মানুষকে এক করে ভারতীয় করে তোলা৷ বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ওঁরা লড়াই করেছিলেন৷’’ শুধু মতাদর্শগত পার্থক্যই নয়, চন্দ্র বসুর গলায় আরও একাধিক বিষয়ে আক্ষেপ ঝরে পড়েছে এদিন৷ নাড্ডাকে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘মোদিজির নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই ২০১৬ সালে বিজেপি-তে যোগদান করেছিলাম… তখন তো বটেই, এমনকি এখনও আমি চেয়েছিলাম বিজেপির মাধ্যমে শরৎচন্দ্র বসু ও সুভাষচন্দ্র বসুর আদর্শ সারা দেশে ছড়িয়ে পড়ুক৷ তখন ঠিক হয়েছিল বিজেপির সাংগঠনিক কাঠামোর মধ্যেই আজাদ হিন্দ মোর্চা তৈরি হবে, যার মাধ্যমে ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতীয়ের মধ্যে নেতাজির আদর্শ প্রচার করা হবে৷’

error: Content is protected !!