```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুর্শিদাবাদের ভগবানগোলায় ৩৪৯ গ্রাম সোনার বিস্কুট সহ নগদ ২২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ

মুর্শিদাবাদের ভগবানগোলায় ৩৪৯ গ্রাম সোনার বিস্কুট সহ নগদ ২২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে দু জনকে গ্রেফতার করা হয়েছে । আজ ধৃতদের লালবাগ মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । পাচার চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ।গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে ভগবানগোলা থানার পুলিশ বটতলা এলাকা থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেফতার করে । তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় 21 লক্ষ টাকা । ধৃত ব্যক্তির নাম সুরাজচন্দ্র স্বর্ণকার । তাঁর বাড়ি ভগবানগোলা থানা এলাকায় । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, সোনার বিস্কুট বিক্রি করে ওই ব্যক্তি এই টাকা পেয়েছে ৷ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার বিকেলে বিক্রি হওয়া সোনার বিস্কুট-সহ শফিউল্লা শেখকে গ্রেফতার করে পুলিশ । শফিউল্লা শেখের বাড়ি বেলডাঙা থানার অন্তর্গত রামেশ্বরপুর এলাকায় । তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৪৯ গ্রাম সোনা । বাজেয়াপ্ত সোনার বিস্কুটের বাজারমূল্য ২২ লক্ষ টাকা বলে দাবি পুলিশের । বুধবার সকালে ধৃত দুই ব্যক্তিকে লালবাগ আদালতে পাঠায় ভগবানগোলা থানার পুলিশ ।

error: Content is protected !!