```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শিলিগুড়িতে সংবাদমাধ্যমের অফিসের আড়ালে ভুয়ো কল সেন্টার, আটক ২১ যুবতী সহ মোট ২৯

সংবাদমাধ্যমের আড়ালে অবৈধ কলসেন্টার চালানোর অভিযোগ । পুলিশি অভিযানে আটক ২১ যুবতী-সহ মোট ২৯ জন । ঘটনাটি শিলিগুড়ির পাঞ্জাবীপাড়ার । ডিজিটাল মিডিয়া ও ফেসবুক পেজের অফিসের আড়ালে চলছিল রমরমিয়ে কল সেন্টারের ব্যবসা । অবৈধ কল সেন্টারের পর্দা ফাঁস করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের শিলিগুড়ি থানা, গোয়েন্দা বিভাগ ও স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ৷ গোয়েন্দা দফতরের এসিপি রাজেন ছেত্রী সাংবাদিকদের বলেন, “ঘটনাস্থল থেকে ২১ জন তরুণী ও ৬ জন তরুণকে আটক করা হয়েছে । পাশাপাশি কল সেন্টারের মালিক গৌরব সাকসেনাকেও হেফাজতে নেওয়া হয়েছে । ঘটনাস্থলল থেকে একাধিক কম্পিউটার, রাউটার, বহু সিম কার্ড-সহ নানা ধরনের ডিজিটাল যন্ত্রপাতি ও বেশ কিছু কাজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ।”  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । একদিকে কল সেন্টার, অন্যদিকে অপরাধ লুকোতে ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজের ব্যানার । এর পিছনেই হত অবৈধ কার্যকলাপ । জানা গিয়েছে, খবর প্রকাশের নামে একটি ফেসবুক পেজের অফিসের আড়ালে চলছিল অবৈধ কলসেন্টারটি । শিলিগুড়ির সেবক রোডে একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলে দীর্ঘদিন ধরে এই অবৈধ কলসেন্টার চলছিল ।

error: Content is protected !!