```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না’, অভিষেকে পালটা দিলেন শুভেন্দু

সারদা কাণ্ড নিয়ে বৃহস্পতিবার তাঁকে নিশানা করেছিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ শুক্রবার তার পালটা জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ডায়মন্ড হারবারের সাংসদ এবং তাঁর পিসি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে উদ্দেশ করে তিনি বললেন, কাচের ঘরে বসে পিসি-ভাইপো যেন ঢিল না ছোড়েন ৷ তাহলে তাঁরা দু’জনই বিপদে পড়বেন ৷ শুভেন্দুর দাবি, যাঁরা আজ তাঁকে অভিযুক্ত করছেন, তাঁদের নামেই চার্জশিট লেখা হয়ে আছে ! ছবি কেনার চার্জশিট, সংবাদপত্র এবং খবরের চ্যানেলের চার্জশিট ৷ এখন শুধুমাত্র চার্জশিট জমা দেওয়ার অপেক্ষা ! বিরোধী দলনেতা এই প্রসঙ্গে বলেন, ‘সুদীপ্ত সেনের লেখা’ যে চিঠি নিয়ে নানা মহলে চর্চা হচ্ছে, তা আদতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নির্দেশেই লেখা হয়েছিল ৷ তৃণমূলের এক মুখপাত্র এবং একজন আইপিএস আধিকারিক নাকি এই চিঠি লিখিয়েছিলেন ৷ তারপর শুভেন্দুও সিবিআই-কে চিঠি পাঠান ৷ তাঁর দাবি, তাঁর পাঠানো সেই চিঠির উপর ভিত্তি করে সিবিআই পুরো তদন্ত করুক ৷ তাহলেই প্রমাণিত হয়ে যাবে চক্রান্তকারী কারা ৷ গত অভিষেক বলেন, “ইডি ও সিবিআই-কে তাদের নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে ৷ যখন (ধৃত সারদা কর্তা) সুদীপ্ত সেন বলছেন, আমি শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছি ৷ তখন ইডি বা সিবিআই তা দেখতে পায় না ! অভিযুক্তকে গ্রেফতার করার কথা না হয় ছেড়েই দিলাম ৷ তাঁকে ডেকে একবার জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না ৷” অভিষেকের তিরের জবাবে পালটা তোপ দেগেছেন শুভেন্দু ৷ শুক্রবার এই প্রসঙ্গে প্রশ্ন ওঠায় তিনি বলেন, “হেফাজতে থাকা কোনও ব্যক্তিরই (এক্ষেত্রে সুদীপ্ত সেন) অভিযোগের কোনও মূল্য নেই ৷ এই বিষয়ে সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে ৷ 19 ডিসেম্বর আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম ৷ তার আগে একটি চিঠি (যে চিঠি সুদীপ্ত সেনের লেখা বলে দাবি করা হয় ৷ যেখানে তিনি তাঁর কাছ থেকে আর্থিক সুবিধা আদায়কারীদের প্রভাবশালীদের নাম লিখেছিলেন বলেও শোনা যায় ৷) প্রকাশ করা হয়েছিল। সেই চিঠিতে আমার নাম ছিল, বিমান বসুর নাম ছিল ৷ অধীররঞ্জন চৌধুরী, সুজন চক্রবর্তী এবং মুকুল রায়ের নাম ছিল ৷ সেই চিঠির পর 2020 সালের 9 ডিসেম্বর শুভেন্দু অধিকারী নিজেই সরাসরি সিবিআই-কে চিঠি দিয়েছিল ৷ আমার দম আছে ৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো লোক ৷”

error: Content is protected !!