বিরাটকে শূন্য রানে ফেরালেন প্রিন্স যাদব! রাতারাতি আলোচনার কেন্দ্রে তরুণ পেসার

আইপিএল ২০২৬-এ এক বলেই বদলে গেল তরুণ পেসার Prince Yadav-এর কেরিয়ারের ছবি। Lucknow Super Giants বনাম Royal Challengers Bengaluru ম্যাচে তিনি ক্লিন বোল্ড করেন Virat Kohli-কে। আর সেই মুহূর্তেই সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেট মহল—সব জায়গায় শুরু হয় তাঁকে নিয়ে আলোচনা।লখনউয়ের একানা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় ওভারেই আসে সেই বড় মুহূর্ত। প্রথমে আউটসুইং দিয়ে বিরাটকে পরখ করেন প্রিন্স। তারপর ১৪০ কিমি গতির দুরন্ত ইনসুইং ডেলিভারিতে ভেঙে দেন অফ স্টাম্প। বিরাট নিজেও কিছুক্ষণ অবাক হয়ে পিচের দিকে তাকিয়ে ছিলেন।সবচেয়ে চমকপ্রদ বিষয়, ম্যাচের পর প্রিন্স যাদব জানান—এই ধরনের লেংথে বল করার পরামর্শ নাকি তাঁকে আগেই দিয়েছিলেন বিরাট কোহলি নিজেই। সেই টিপসই কাজে লাগিয়ে তিনি তুলে নেন বিরাটের উইকেট।এই আউটের ফলে ১১১০ দিন পর আইপিএলে ডাক মারলেন বিরাট কোহলি। দীর্ঘ সময় পরে তাঁকে শূন্য রানে ফিরতে দেখে অবাক হয়ে যান সমর্থকরাও।ম্যাচে প্রিন্স যাদব শুধু বিরাটের উইকেটই নেননি, গুরুত্বপূর্ণ সময়ে আরও উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা পালন করেন। তাঁর স্পেলকে অনেকেই “টুর্নামেন্টের সেরা বল” বলেও উল্লেখ করেছেন।তবে এই সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় কিছু কটূক্তিরও মুখে পড়তে হয়েছে তরুণ এই পেসারকে। যদিও বিরাট কোহলি ম্যাচ শেষে তাঁর সঙ্গে হাসিমুখে কথা বলেন এবং শুভেচ্ছা জানান। সেই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।সব মিলিয়ে, এক ডেলিভারিতেই ক্রিকেট বিশ্বের নতুন আলোচনার নাম হয়ে উঠেছেন প্রিন্স যাদব।

error: Content is protected !!