```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী শনি ও রবিবার সাময়িক বন্ধ অনলাইন রিজার্ভেশন, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

আগামী শনি এবং রবিবার সাময়িক বন্ধ থাকবে পরিষেবা। বুধবার এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলওয়ের তরফে ৷ পূর্ব রেলওয়ে জানিয়েছে, ১৬ এপ্রিল শনিবার রাত থেকে ১৭ এপ্রিল অর্থাৎ রবিবার ভোর পর্যন্ত বন্ধ থাকবে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম ৷ কী কারণে এই বিজ্ঞপ্তি, তাও জানিয়েছে তারা ৷ পূর্ব রেল সূত্রে খবর, প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের ডেটা সেন্টার ব্যবস্থার রক্ষণাবেক্ষণের জন্য ১৬ এপ্রিল রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১৭ এপ্রিল ভোর ৫টা পর্যন্ত বন্ধ রাখা হবে এই অনলাইন পরিষেবা ৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, এই সময়ের মধ্যে যাত্রীরা অনলাইনে টিকিট কাটা, রিজার্ভেশন করা, টিকিট বাতিল করা কিংবা অনুসন্ধান ইত্যাদি কাজ করতে পারবেন না ৷ পূর্ব রেল বাদেও দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব-উপকূল রেল, দক্ষিণ-পূর্ব মধ্য রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল ও পূর্ব মধ্য রেলও এই নিয়মের আওতাধীন হবে।

error: Content is protected !!