```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অগ্নিপথ ইস্যুতে শ্রীরামপুরে রেল অবরোধ

আজ ফের অগ্নিপথ ইস্যুতে শ্রীরামপুরে রেল স্টেশন সংলগ্ন রেল গেটে অবরোধ বিক্ষোভ হয় । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয় । রেল লাইনের উপরেই বিক্ষোভ ও কুশপুতুল দাহ করা হয় । এই প্রকল্প বন্ধের দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা । পরে রেল পুলিশের অনুরোধে অবরোধ উঠে যায় । আন্দোলনকারী বলেন, “কেন্দ্র সরকারের কালা কানুনের বিরোধ করছি আমরা । বিহার, উত্তরপ্রদেশে যেভাবে অগ্নিপথ নিয়ে আন্দোলন হচ্ছে, এখানেও শুরু হবে আগামিদিনে । কেন্দ্রীয় সরকার যদি আমাদের কথা না শোনে তাহলে রেল অবরোধ হবে । বাংলা থেকে একটাও ট্রেন উত্তরপ্রদেশ, দিল্লি যাবে না । এর পরে আমার দিল্লি ঘেরাও করব । দেশের জন্য দেশের সেনাবাহিনী সঙ্গে কোনও সমঝোতা হওয়া উচিত নয় । সেনাবাহিনী নিয়ে মোদিজি যা করছেন, তা আগামী লোকসভায় বুঝতে পারবেন ।”

error: Content is protected !!