```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার

রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার আশিস আগরওয়াল। ছাত্র আন্দোলনের ১৬ দিনের মাথায় ইস্তফা দিয়ে দিলেন তিনি । উপাচার্যের সঙ্গে মতানৈক্যর জন্যই এই পদত্যাগ বলে জানা গিয়েছে । অন্যদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় পড়ুয়ারা । বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ বলেন, “ইস্তফা দিয়েছেন রেজিস্ট্রার। উপাচার্যের কাছে সেই পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি ৷ কী কারণে ইস্তফা, সেটা বলতে পারব না ।” আজ ষোলো দিনব্যাপী হোস্টেল খোলা ও অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্বভারতীর পড়ুয়ারা।  আন্দোলনের জেরে ক্যাম্পাসে এখনও অচলাবস্থা অব্যাহত।

error: Content is protected !!