
পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার বিজেপি বিধায়ক
পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য গ্রেফতার করা হল তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে৷ তাঁর গ্রেফতারির দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে হায়দরাবাদে ৷ অবশেষে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ৷ ইউ টিউবে পোস্ট করা ভিডিয়োতে বিজেপি বিধায়ক টি রাজা সিং বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ ৷ সেই ভিডিও ভাইরাল হতেই শহরের বিভিন্ন থানা ঘিরে বিক্ষোভ শুরু হয় ৷

