অনন্তনাগে নদীতে উল্টে গেল জওয়ানভর্তি বাস, প্রাণ হারালেন ৭ জওয়ান

নদীর ধারে উল্টে গেল জওয়ানভর্তি বাস ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও শ্রীনগরের পহলগাঁওতে ৷ বাসটিতে ৩৭ জন ইন্দো-টিবেতান বা আইটিবিপি জওয়ান ছিলেন ৷ পহেলগাঁওয়ের অনন্তনাগে ফ্রিসলান চন্দনওয়ারি রোড এলাকায় এই বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন জওয়ান ৷ বাকি আহতদের বিমানে শ্রীনগরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আইটিবিপি জওয়ান ছাড়াও জম্মু ও কাশ্মীরের দু’জন পুলিশ কর্মীও নদীতে পড়ে যান ৷

error: Content is protected !!