```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘৪টি পাকিস্তান’ মন্তব্যের জন্য আলম শেখকে শো-কজ কমিশনের

নির্বাচনী জনসভায় ‘৪টি পাকিস্তান’ মন্তব্য করায় নানুরের তৃণমূল নেতা আলম শেখকে শো-কজ করল নির্বাচন কমিশন । এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানান বীরভূমের জেলাশাসক দেবীপ্রসাদ করনম । এমনকী, তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে নির্বাচন কমিশন । আজ রাতের মধ্যেই শো-কজ়ের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, সোমবার নানুর বিধানসভার বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার একটা মিছিল ছিল । সেই মিছিল তৃণমূল কার্যালয়ে সামনে আসতেই শুরু হয় দু‘পক্ষের হাতাহাতি । এরপরেই নানুরের বাসাপাড়া বাসস্টপে একটা পথসভা করেন তৃণমূল প্রার্থী বিধান মাঝি । এই সভায় বক্তব্য রাখেন স্থানীয় তৃণমূল নেতা আলম শেখ। তিনি বলেন, “৩০ শতাংশ মুসলমান যদি একদিকে যায়, তাহলে ভারতে ৪টি পাকিস্তান তৈরি হবে । তখন কোথায় যাবেন বাকি ৭০ শতাংশ মানুষ । মসজিদ ভেঙে যদি মন্দির হয়, তাহলে ওরা কীভাবে সোনার বাংলা গড়বে।” তৃণমূল নেতার এই বক্তব্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । মন্তব্যের প্রতিবাদ করে টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, সাংসদ অর্জুন সিং প্রমুখ ।

error: Content is protected !!