```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রবল জনরোষের জেরে সরকারি বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ

প্রবল জনরোষের মুখে কলম্বোর সরকারি বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ ৷ শনিবার শ্রীলঙ্কার প্রতিরক্ষা বিভাগের তরফ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে ৷ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, গোতাবায়ার পদত্যাগের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ৷ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে লক্ষ লক্ষ মানুষ ৷ প্রেসিডেন্টের সরকারি বাসভবন পর্যন্ত পৌঁছে গিয়েছেন বিক্ষোভকারীরা ৷ তার জেরেই প্রেসিডেন্ট তাঁর সরকারি বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে দাবি সূত্রের ৷ জানা গিয়েছে, হাজার হাজার বিক্ষোভাকারী পুলিশের ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের সরকারি বাসভবনের ভিতর ঢুকে পড়েন ৷ বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই হেলমেট পরে ছিলেন ৷ তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা ৷ অন্যদিকে, বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন এবং বার অ্য়াসোসিয়েশনের প্রবল বিরোধিতার মুখে পুলিশের তরফ থেকে কার্ফু তুলে নেওয়া হয় ৷ সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট ৷ সেই খবর চাউর হতেই কার্যত উল্লাসে মেতে উঠলেন বিক্ষোভকারীরা ৷ প্রেসিডেন্টের জন্য বরাদ্দ প্রাসাদে ঢুকেই শুরু হল আমোদ ৷ কেউ সটান রান্নাঘরে ঢুকে রান্না করতে শুরু করে দিলেন ! কেউ আবার সুদৃশ্য চেয়ারে বসে পড়ে তুললেন সেলফি ! বাকিরা ঝাঁপিয়ে পড়লেন সুইমিং পুলে ! শনিবার সকালে এমনই দৃশ্য ধরা পড়ল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়, প্রেসিডেন্টের সরকারি ভবনে ৷ জনরোষ ঠেকাতে সম্প্রতি নিজের দাদা মাহিন্দা রাজাপক্ষকে হঠিয়ে রনিল বিক্রমসিংহেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ ৷ কিন্তু, জনতার দাবি ছিল, রাজাপক্ষ পরিবারকে সম্পূর্ণভাবে দেশের প্রশাসন থেকে সরে যেতে হবে ৷ পদত্যাগ করতে হবে গোতাবায়াকেও ৷ কিন্তু, এদিন বিকেল পর্যন্ত তেমন কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ৷ যার ফল হয়েছে মারাত্মক ৷ 

error: Content is protected !!