‘কলকাতা দেখব মামা’—একটি আবদার, আর তারপরই মর্মান্তিক পরিণতি! তারাতলা বিপর্যয়ে প্রাণ গেল মামা-ভাগ্নের

তারাতলার নির্মীয়মাণ গোডাউন ধসের ঘটনায় সামনে এল এক হৃদয়বিদারক কাহিনি। কলকাতা দেখার ইচ্ছে নিয়েই মামার সঙ্গে কর্মস্থলে এসেছিল কিশোর ভাগ্নে। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত পরিণত হল মর্মান্তিক মৃত্যুর ঘটনায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় ভাগ্নে সাহিল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা মামা খালেকও দু’দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পরিবারের সদস্যদের দাবি, সাহিল ছুটিতে বাসন্তীর বাড়িতে এসেছিল। মামার কাছে কলকাতার বড় বড় বাড়ি, উঁচু ছাদ আর শহরের গল্প শুনে সে বায়না ধরেছিল একদিন কলকাতা দেখার। সেই আবদার পূরণ করতেই মামা তাকে সঙ্গে নিয়ে যান তারাতলার নির্মীয়মাণ গোডাউনে, যেখানে তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু ছাদে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন তাঁর স্ত্রী ও সন্তানরা। তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যাও ক্রমশ বেড়েছে, আর তদন্তে উঠে আসছে একের পর এক গাফিলতির অভিযোগ।ঘটনাটি শুধু একটি নির্মাণ দুর্ঘটনা নয়, শ্রমিক নিরাপত্তা, নির্মাণক্ষেত্রে নিয়ম মেনে কাজ এবং দায়বদ্ধতা নিয়ে নতুন

error: Content is protected !!