```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সোপিয়ানে এনকাউন্টারে খতম জঙ্গি

 জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে রাতভর এনকাউন্টার চালায় নিরাপত্তা বাহিনী ৷ তাতেই মারা গিয়েছে দু’জন লস্কর-ই-তইবা জঙ্গি ৷ এদের মধ্যে একজন কুলগামে ব্যাঙ্কে ঢুকে ম্যানেজারকে গুলি করেছিল ৷ মারা যান রাজস্থান থেকে জম্মু-কাশ্মীরে আসা ম্যানেজার ৷ বুধবার এনকাউন্টার চলে সোপিয়ানের কাঞ্জিউলার এলাকায় ৷ পুলিশ এবং নিরাপত্তাবাহিনী একসঙ্গে অভিযান চালায় ৷ কাশ্মীরের আইজিপি একটি টুইট করে জানিয়েছেন, “একজন জঙ্গির পরিচয় জানা গিয়েছে ৷ তার নাম জান মহম্মদ লোন ৷ অন্য সব সন্ত্রাসজনক কাজকর্ম ছাড়াও সে ২ জুন কুলগামে ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারকে হত্যা করে ৷” আরেকটি টুইটে দ্বিতীয় জঙ্গির পরিচয় জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ ৷ তারা লিখেছে, “সোপিয়ান এনকাউন্টারে মৃত দ্বিতীয় জঙ্গির নাম তুফেইল গানাই ৷ তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র পাওয়া গিয়েছে, যার মধ্যে একে৪৭ রাইফেল এবং পিস্তল রয়েছে ৷”

error: Content is protected !!