গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনায় আক্রান্ত ৫৪৪

গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন এবং মৃত ৫। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৩০ হাজার ৬২৬ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ২.৪১ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৭১৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। মোট ১৬ লক্ষ ৩ হাজার ৪৬০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৩ […]

আরও পড়ুন

গ্রুপ ডি কর্মীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার মেডিক্যাল কলেজে

আজ গ্রুপ ডি কর্মীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের হাতাহাতিতে ব্যাহত হয় পরিষেবা। অভিযোগ, হাসপাতালের এমারজেন্সিতে যাওয়ার গেট বন্ধ ছিল, তাই সময়মতো চিকিৎসা না হওয়ায় ওই কর্মীর মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হন গ্রুপ ডি কর্মীরা। দু’পক্ষের হাতাহাতির মধ্যে নিরাপত্তারক্ষীদের ঘরে ভাঙচুর করা […]

আরও পড়ুন

কুলতলিতে বাঘের হামলায় জখম এক গ্রামবাসী

আজ কুলতলিতে বাঘের হামলায় জখম হয়েছেন এক গ্রামবাসী। আহত ব্যক্তির নাম মোতালেব মোল্লা (৩৭) । জখম অবস্থায় আহত ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে । বাঘ ধরতে একাধিক জায়গায় পাতা হয়েছে খাঁচা । তিনদিন পরেও এখনও কেন বাঘকে খাঁচাবন্দি করা গেল না, তা নিয়ে বন দফতরের ভূমিকায় […]

আরও পড়ুন

বিজেপির সঙ্গ ছাড়ল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, জানালেন সাধারণ সম্পাদক

রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত করার পর শনিবার বিজেপির পাঁচ বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। নতুন জেলা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে মতুয়াদের প্রাধান্য দেওয়া হয়নি, এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল তাঁদের। সেই ক্ষোভেই দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে তাঁরা গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। এসবের পর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের  সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েনের […]

আরও পড়ুন

কেন্দ্রীয় সরকারের প্রকাশিত সুশাসনের তালিকায় শীর্ষে গুজরাত, সবার শেষে বাংলা

প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের ২০২০-২১ সালের সুশাসন তালিকা।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশাসনের প্রশ্নে রাজ্যগুলি কে কোথায় আছে সেই রিপোর্ট প্রকাশ করেন। সেই তালিকা অনুযায়ী শীর্ষে রয়েছে গুজরাট।  সূচকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র এবং গোয়াও। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি। তবে তালিকার সবথেকে নীচে পশ্চিমবঙ্গ। সুশাসনের নিরিখে বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যও পশ্চিমবঙ্গের থেকে ভাল ফল করেছে বলে […]

আরও পড়ুন

সাপে কাটল সলমন খানকে

সাপে কাটল বলিউডের মেগাস্টার সলমন খানকে ৷ রবিবার ভোররাতে তাঁর পানভেলের ফার্মহাউসে তাঁকে সাপে কাটার পর হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ বাড়িতেই বিশ্রামে রয়েছেন সলমন৷

আরও পড়ুন

ওমিক্রনের জেরে আগামী ২৮ ডিসেম্বর থেকে টানা ১০ দিনের রাত্রিকালীন কার্ফু জারি কর্নাটকে

ওমিক্রনের জেরে এবার কর্নাটকে রাত্রিকালীন কার্ফু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ ২৮ ডিসেম্বর রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ১০ দিন এই রাত্রিকালীন কার্ফু চলবে কর্নাটকে ৷ রবিবার, স্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক আধিকারিক এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ৷ এ দিন জরুরি ভিত্তিতে ডাকা ওই বৈঠকে কর্নাটকের আয়কর মন্ত্রী আর অশোক, […]

আরও পড়ুন

‘আমিই বুস্টার ডোজের পরামর্শ দিয়েছিলাম, কেন্দ্র সেটা মেনেছে’, দাবি রাহুল গান্ধির

দেশে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হতে চলেছে ৷ বড়দিনে এই বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ তবে তাঁর দাবি, বুস্টার ডোজ চালু করার পরামর্শ তাঁরই ছিল ৷ কেন্দ্র তাঁর সেই পরামর্শ মেনে নিয়েছে ৷ বড়দিনের রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, […]

আরও পড়ুন

মুজফফরপুরে নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০, আহত বহু

বিহারের মুজফফরপুরে নুডলস তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ দুর্ঘটনায় ১০ জনেরও বেশি মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে, আহত বহু ৷ আশেপাশের কারখানার লোকজনও বিস্ফোরণে আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে জেলা শাসক সহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

তুষারপাতের জেরে বন্ধ সিল্ক রুট-জিরো পয়েন্ট

মরশুমের প্রথম তুষারপাতে ভ্রমণে বিপত্তি। শনিবার থেকে একটানা তুষারপাতে বন্ধ রাস্তা। আবহাওয়া খারাপ থাকায় পূর্ব সিকিমে বন্ধ সিল্ক রুট। অন্যদিকে, উত্তর সিকিমে ইউমথুম পর্যন্ত যাওয়ার অনুমতি রয়েছে। অর্থাৎ গুরুদোংমার যাওয়ার রাস্তা বন্ধ হওয়ায় বেড়াতে গিয়ে বিপাকে পর্যটকেরা। বেড়াতে গিয়ে তুষারপাতে পূর্ব সিকিমের চাঙ্গু লেক এলাকাতে আটকে পড়েন প্রায় ৩০০ পর্যটক। তড়িঘড়ি উদ্ধারে পৌঁছায় সেনাবাহিনী। রাতের […]

আরও পড়ুন
error: Content is protected !!