গোসাবায় ফের বাঘের আতঙ্ক

ফের গোসাবার  বালি ১ নং গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ডে বাঘের আতঙ্ক। আজ, মঙ্গলবার ভোরে এক ব্যক্তির বাড়ির গোয়ালে ছাগল ও গোরু মেরেছে বলে অভিযোগ। এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। আজ সকালে গ্রাম বিদ্যাধরী নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা ৷ এমনকি একটি বাড়িতে একাধিক ছাগলের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছে ৷ […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১ লক্ষ ৬৮ হাজার ৬৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। মৃত্যু হয়েছে ২৭৭ জন রোগীর। দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে মোট আক্রান্তের সংখ্যা ৪,৪৬১ জন।

আরও পড়ুন

আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্য থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে শীত। বেড়েছে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি বেশি। তারইমধ্যে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আছে। আগামীকাল (বুধবার) বৃহস্পতিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন

ওমিক্রন মোকাবিলায় রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব

বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে ১০ জানুয়ারি, সোমবার থেকে স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এ ছাড়াও ষাটোর্ধ্ব, যাঁদের কো-মর্বিডিটির সমস্যা রয়েছে, তাঁরা চিকিৎসকদের পরামর্শ মেনে এই বুস্টার ডোজ নিতে পারবেন। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লেখেন […]

আরও পড়ুন

সমস্ত তদন্ত স্থগিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ল সুপ্রিম কোর্ট

পঞ্জাব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় গাফিলতি সংক্রান্ত বিষয়ে তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট।এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকেও তুলোধনা করে। বিচারপতি হিমা কোহলি কেন্দ্রকে নিশানা করে বলেন, এমন ধারনা তৈরি করা হচ্ছে, তাতে আগে থেকেই মনোভাব তৈরি করে ফেলা হয়েছে। সেই কারণে কেন আদালতে এসেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন […]

আরও পড়ুন

শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে ইস্তেহার প্রকাশ বামেদের

 আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন রয়েছে ৷ সোমবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে জেলা বামফ্রন্ট নেতৃত্ব৷ নির্বাচনী ইস্তেহারে মহিলাদের গুরুত্ব দিয়েছে বামেরা। এবার শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে মহিলাদের ভোট টানতে ইস্তেহারে মহিলাদের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বামফ্রন্ট। দার্জিলিং জেলা বামফ্রন্ট দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে আজ সাংবাদিক বৈঠক করে এদিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। বৈঠকে […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬

সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী বাংলায় কোভিড সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩৭.৩২ শতাংশ ৷ রবিবার যা ছিল ৩৩.৮৯ শতাংশ ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। এর মধ্যে শুধু কলকাতাতেই সংক্রমিত ৫ হাজার ৫৬৬ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৪ হাজার ২৯৭ […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ সোমবার বিকেলে টুইট করে নিজেই এই খবর জানিয়েছেন রাজনাথ ৷ লিখেছেন, “আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে, হালকা উপসর্গ রয়েছে ৷ আমি হোম কোয়ারান্টিনে আছি ৷ যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন তাঁদের অনুরোধ আপনারা আইসোলেশনে যান এবং পরীক্ষা করান ৷” কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রীদের মধ্যে রাজনাথই প্রথম করোনা […]

আরও পড়ুন

ফলাফল প্রকাশিত হল প্রাথমিকের টেট পরীক্ষার

প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট পরীক্ষার ফল ঘোষণা হচ্ছে ১১ মাস ১০ দিন বাদে। ২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুসারে ২০২১ সালের ৩১ জানুয়ারি পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষার ফল ঘোষণার বিজ্ঞপ্তি জারি হল। সোমবার সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য টেটের ফলাফল প্রকাশের কথা ঘোষণা করেন। । পরীক্ষা পাশ করেছেন মোট ৯ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী। ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ […]

আরও পড়ুন

মুম্বই বিমানবন্দরে পুশব্যাক টাগে অগ্নিকাণ্ড

মুম্বই এয়ারপোর্টে দুর্ঘটনা ৷ সোমবার সকালে একটি বিমানকে রানওয়েতে নিয়ে আসার সময় আচমকাই আগুন লেগে যায় একটি পুশব্যাক টাগে ৷ যদিও এই ঘটনায় বিমানটি কোনওভাবে ক্ষতিগ্রস্থ হয়নি বা চলাচলে বিঘ্ন ঘটেনি ৷

আরও পড়ুন
error: Content is protected !!