উত্তরপ্রদেশের নয়ডায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

উত্তরপ্রদেশের নয়ডায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ওপর উল্টে গেল ট্রাক। যার জেরে গাড়িতে থাকা ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। দিল্লি-জয়পুর হাইওয়ের ওপর রাত ২টোর সময় এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি রাজস্থানের উদয়পুর থেকে নয়ডার দিকে আসছিল বলে পুলিস সূত্রে খবর। দুর্ঘটনার সময় গাড়িটিতে ২জন মহিলা সহ মোট ৬ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন

মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি ধাক্কা, লাইনচ্যুত ৩ কামরা, আহত ৫৩

গভীর রাতে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা। ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে । তাতে কমপক্ষে ৫৩ জন জখম হয়েছেন। যাত্রীবাহী ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যূত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর সামনে আসেনি। তবে সবুজ সিগনাল না দেখতে পাওয়াতেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। জানা গেছে, রাত আড়াইটে নাগাদ যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মালগাড়ির। […]

আরও পড়ুন

মহাকরণের স্বরাষ্ট্র দফতরে আগুন, ঘটনাস্থলে দমকল

আগুন লেগেছে মহাকরণের ৫ নম্বর গেটের ভিতর । আগুনের আতঙ্ক ছড়াতেই ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । এসেছে দমকলের চারটি ইঞ্জিন । জানা গিয়েছে, মহাকরণের স্বরাষ্ট্র দফতরের ঘরের কাছে আগুনের ফুলকি ওঠে । সঙ্গে সঙ্গে ওসি রাইটার নিজেই ফোন করে দমকল এবং পুলিশ কন্ট্রোল রুমে খবর দেন । বেশকিছু নথিপত্র পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে […]

আরও পড়ুন

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার বাঘাযতীনের চরিত্রে দেব

ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে । স্বাধীনতার ৭৫ বছর পূর্তির শুভলগ্নে অনুরাগীদের বড় সুখবর দিলেন দেব । পরিচালক অরুণ রায়ের হাত ধরে আসছে নতুন বাংলা ছবি ‘বাঘাযতীন’। বিনয়, বাদল, দীনেশের পর আরেক স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনীকে বড় পর্দায় নিয়ে আসছেন […]

আরও পড়ুন

তাজ এক্সপ্রেসে বোমাতঙ্ক, ধৃত ১

ভুয়ো ফোনের জেরে স্বাধীনতা দিবসের দিন বোমাতঙ্ক ছড়ায় তাজ এক্সপ্রেসে ৷ যদিও মথুরা স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়েও কোনও বোমা উদ্ধার হয়নি ৷ ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে মনোজ কুমার নামে এক ব্যক্তিকে সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, সোমবার পুলিশের ১১২ নম্বরে ফোন করে হুমকি দেয় ওই অভিযুক্ত যুবক […]

আরও পড়ুন

স্বাধীনতা দিবসে ৯৯ জন বন্দি মুক্তি পেলেন

স্বাধীনতা দিবসে কারাগার থেকে মুক্তি পেলেন ৯৯ জন বন্দি। রাজ্যের বিভিন্ন জেল থেকে স্বাধীনতা দিবসের দিন সোমবার তাঁদেরকে মুক্তি দেওয়া হয়েছে। জেল থেকে ছাড়া পাওয়া বেশিরভাগই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। যাঁরা জেল থেকে বেরোলেন তারা বেশিরভাগই খুনের অভিযোগে সাজাপ্রাপ্ত। ১৫ অগস্টে কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে ১১ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পাকিস্তানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে মৃত ২০

ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে। বাসের সঙ্গে একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০জন। আহত আরও ১০। এদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর। আহতদের মুলতানের নিস্তার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। দুর্ঘটনার খবর দিতে গিয়ে স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, লাহোর , থেকে একটি বাস করাচি যাচ্ছিল। মুলতানের ওপর দিয়ে […]

আরও পড়ুন

কাশ্মীরি পণ্ডিতদের উপর গুলি চালাল জঙ্গিরা, মৃত ১

ফের জঙ্গি হামলার বলি সাধারণ নাগরিক ৷ জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের ছোটিপোরা এলাকায় জঙ্গিরা একটি আপেলের বাগানে নাগরিককে লক্ষ্য করে গুলি চালায় ৷ একজন মারা গিয়েছেন এবং আরেকজন জখম ৷ দু’জনেই সংখ্যালঘু সম্প্রদায়ের ৷ জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী ৷

আরও পড়ুন

অনন্তনাগে নদীতে উল্টে গেল জওয়ানভর্তি বাস, প্রাণ হারালেন ৭ জওয়ান

নদীর ধারে উল্টে গেল জওয়ানভর্তি বাস ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও শ্রীনগরের পহলগাঁওতে ৷ বাসটিতে ৩৭ জন ইন্দো-টিবেতান বা আইটিবিপি জওয়ান ছিলেন ৷ পহেলগাঁওয়ের অনন্তনাগে ফ্রিসলান চন্দনওয়ারি রোড এলাকায় এই বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন জওয়ান ৷ বাকি আহতদের বিমানে শ্রীনগরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আইটিবিপি জওয়ান ছাড়াও জম্মু ও […]

আরও পড়ুন

সম্প্রসারিত নীতীশ মন্ত্রিসভা, শপথ নিলেন ৩০ জন বিধায়ক

সম্প্রসারিত হল নীতীশ মন্ত্রিসভা। বিহার মন্ত্রিসভা সম্প্রসারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সারা হয়ে গেল মঙ্গলবার ৷ সম্প্রসারিত মন্ত্রিসভায় রাষ্ট্রীয় জনতা দলের ১৬ জন বিধায়কের জায়গা হয়েছে। জনতা দল (ইউ) থেকে জায়গা পেয়েছেন ১১জন। মন্ত্রিসভা সম্প্রসারণের অনুষ্ঠান হয় রাজভবনে। পূর্ব নির্ধারিত সূচি মেনে এ দিন বিভিন্ন দফতরের মন্ত্রী পদে শপথ নিলেন প্রায় ৩০ জন বিধায়ক ৷ এঁদের মধ্যে অন্যতম […]

আরও পড়ুন
error: Content is protected !!