শুটিং ফ্লোরে অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ! পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড ডিরেক্টর্স গিল্ডের

আরজি কর-এর ঘটনার মাঝেই আরও একটি খবর রীতিমতো সাড়া ফেলেছিল ইন্ডাস্ট্রিতে। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে উঠেছিল যৌন হেনস্থার অভিযোগ। এবার ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হল পরিচালককে। ইতিমধ্যেই তাঁকে নোটিস পাঠিয়েছে ডিরেক্টর্স গিল্ড। পরিচালক সংগঠনের চিঠিতে লেখা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে করা কিছু অভিযোগের কারণে, এবং আমাদের কাছে প্রাথমিক প্রমাণ রয়েছে, যা গভীর উদ্বেগের বিষয় এবং […]

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশে সায়ানাইড মেশানো পানীয় খাইয়ে খুন করে টাকা-গয়না লুটের অভিযোগ, ধৃত ৩ মহিলা ‘সিরিয়াল কিলার’

প্রথমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ভাব জমাতেন। তারপর আড্ডার ফাঁকে খাওয়াতেন সায়ানাইড মিশ্রিত পানীয়। সেই ব্যক্তি মৃত্যুর কোলে ঢোলে পড়তেই টাকাপয়সা, গয়না লুট করে চম্পট। এভাবেই দিনের পর দিন সিরিয়াল কিলিং চলছিল অন্ধ্রে। অবশেষে পুলিশের জালে তিন মহিলা। অন্ধ্রপ্রদেশে তেনালি জেলায় একের পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে […]

আরও পড়ুন

বিজেপি শাসিত মণিপুরে ফের চলল গুলি, উত্তপ্ত জিরিবামে মৃত ৫

ফের উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর। শনিবার জিরিবাম জেলায় দু’গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। মণিপুরে জঙ্গি নাশকতা সন্দেহে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এ দিনও জঙ্গি ডেরার খোঁজে তল্লাশি চালিয়েছে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে […]

আরও পড়ুন

দার্জিলিং জেলার মাটিগাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা দিল শিলিগুড়ি মহকুমা আদালত

দার্জিলিং জেলার মাটিগাড়ায় স্কুলের ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় বড় সাজা দিল আদালত। বৃহস্পতিবার অভিযুক্ত মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ তাঁকে ফাঁসির সাজা শোনানো হল।গত বছরের ২১ অগাস্ট দার্জিলিংয়ের মাটিগাড়ায় একাদশ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে মাথা থেঁতলে খুন করার অভিযোগ ওঠে। নৃশংস এই ঘটনার জেরে সেই সময় শিউরে উঠেছিল গোটা […]

আরও পড়ুন

জব্বলপুরে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেসের ২টি কামরা

এবার লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় রেলের গাফিলতির ছবি আবারও প্রকাশ্যে। ট্রেনটি জব্বলপুর থেকে মাত্র ২০০ মিটার এগোতেই দুটি কামরার চাকা বেলাইন হয়। ট্রেনের গতি কম থাকায় বড় কোন বিপদ ঘটেনি। তবে এই ঘটনায় ফের রেলের অপদার্থতা সামনে এলো।সূত্রের খবর মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গুজরাতের সোমনাথগামী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৫:৫০ মিনিট নাগাদ […]

আরও পড়ুন

ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, মৃত ৪ শিশু সহ ১৭

হাথরাসে ভয়াবহ দুর্ঘটনা। বাসের ধাক্কায় নিহত ১৭ জন। শুক্রবার উত্তর প্রদেশের হাতরাসের কাছে আগ্রা-আলিগড় জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। একটি রোডওয়েজ বাসের সঙ্গে ভ্যানের ধাক্কায় প্রাণ যায় যাত্রীদের। নিহতদের মধ্যে রয়েছেন নারী এবং শিশুরাও। আহত ১৬ জনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।  জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কানওয়ারপুর গ্রামের […]

আরও পড়ুন

‘চিটিং করে অলিম্পিক্সে গিয়েছিলেন, বেশ হয়েছে, ভগবান শাস্তি দিয়েছে’, কংগ্রেসের টিকিট পেতেই ভিনেশকে আক্রমণ বিজেপি নেতা ব্রিজভূষণের

ভিনেশ ফোগতের কংগ্রেসে যোগদান এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়া নিয়ে কটাক্ষ করে অভিযোগ তুললেন ব্রিজভূষণ শরণ সিং। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের মন্তব্য, ‘চিটিং করে খেলতে চেয়েছিল। বেশ হয়েছে! ভগবান ওকে শাস্তি দিয়েছে।’ কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছিলেন ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। […]

আরও পড়ুন

ব্যালেস্টিক মিসাইল অগ্নি ৪-এর সফল উৎক্ষেপণ

মধ্যম পাল্লার ব্যালেস্টিক মিসাইল অগ্নি ৪-এর সফল উৎক্ষেপণ। শুক্রবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মারণ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা বিভাগ। অত্যাধুনিক অগ্নি-৪ (Agni-4) মারণাস্ত্রের বিশেষত্ব হল এটা ৪ হাজার কিলোমিটারের মধ্যে যে কোনও বস্তুকে নিমেষে ধ্বংস করতে পারে। ২০ মিটার দীর্ঘ এই মিসাইল ১০০০ কেজির পেলোড নিতে সক্ষম। রোড মোবাইল লঞ্চার থেকে এই […]

আরও পড়ুন

সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচকে ডাকতে পারে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমি(PAC), তোপ কংগ্রেসেরও

সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচের উপর চাপ আরও বাড়ছে। কংগ্রেস নেতা পবন খেরা শুক্রবার মাধবীর বিরুদ্ধে দুর্নীতি ও ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ এনেছেন। এদিকে সূত্রের খবর, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) সেবি চেয়ারপার্সনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখবে এবং তাঁকে চলতি মাসেই তলব করা হতে পারে। ২৯ অগস্ট পিএসি-র প্রথম বৈঠকে একাধিক সদস্য সেবি-র কাজকর্ম এবং […]

আরও পড়ুন

আন্দোলন হোক, কিন্তু বিনা চিকিৎসায় মৃত্যু মানা যায় না, অবহেলার কারণে মৃত্যু খুনের সমতুল্য: অভিষেক

বিনা চিকিৎসায় কোন্নগরের ২২ বছরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবরে উদ্বিগ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে যুক্তিযুক্ত ও সমর্থনযোগ্য বলেও, তাঁদের কাছে তিনি আবেদন করেছেন, জুনিয়র ডাক্তাররা যেন এমন পদ্ধতিতে আন্দোলন করেন যাতে, চিকিৎসা পরিষেবার মতো গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন না ঘটে। এভাবে আর কারও প্রাণ যাতে না যায়। শুক্রবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে এই […]

আরও পড়ুন
error: Content is protected !!