```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আসল তথ্য সামনে আনতে রবিবার প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

জাহাঙ্গিরপুরীর পর এবার প্রয়াগরাজ ৷ ফের ভিন রাজ্যে হিংসার আসল ছবিটা তুলে ধরতে চলতে তৃণমূল কংগ্রেসের সত্য অনুসন্ধানী দল ৷ পাঁচ সদস্যের সত্য অনুসন্ধানী দল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ আগামী কাল, বরিবার এই দলটি যোগী আদিত্যনাথের রাজ্যে পা দেবে ৷ তৃণমূল সূত্রে খবর, এই সদস্যের দলে থাকছেন, দোলা সেন, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে, উমা সোরন এবং ললিতেশ ত্রিপাঠি ৷ দলের তরফে জানানো হয়েছে, পাঁচ সদস্যের এই দলটি প্রয়াগরাজের অকুস্থল ঘুরে দেখবেন ৷ স্থানীয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন ৷ প্রয়াগরাজে একই পরিবারের পাঁচ জনকে খুনের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তপ্ত দেশের রাজনীতি ৷ মর্মান্তিক ওই ঘটনায় মৃত্যু হয়েছে দু’বছরের এক শিশুর ৷ এই হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে ৷ প্রয়াগরাজের হত্যাকাণ্ডকে তুলে ধরে বিজেপিকে তুলোধনা করেছে বাংলার শাসক দল তৃণমূল ৷ 

error: Content is protected !!