```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজ রাত ১২টা থেকে বন্ধ তারাতলা উড়ালপুল

রক্ষণাবেক্ষণের জন্য আজ রাত ১২টা থেকে বন্ধ থাকবে তারাতলা উড়ালপুল৷ ২৫ এপ্রিলের পর ফের যান চলাচলের জন্য সেটি খুলে দেওয়া হবে ৷ কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, আজ রাত বারোটার পর থেকে তারাতলা উড়ালপুল বন্ধ করা হচ্ছে ৷ এর ফলে তারাতলা হয়ে যাতায়াতকারীদের ২৪ ও ২৫ এপ্রিল যানজটের সমস্যায় পড়তে হতে পারে ৷ তবে, শুধু তারাতলা নয় ৷ উড়ালপুল বন্ধ থাকার ফলে ডায়মন্ড হারবার রোডে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে ৷ তবে, যাতে অফিস টাইমে নিত্যযাত্রীদের অসুবিধা না হয়, তার জন্য অতিরিক্ত ট্রাফিক পুলিশ সেখানে মোতায়েন করা হবে বলে লালবাজার সূত্রে খবর ৷ ডায়মন্ড হারবার রোডে যানজট এড়াতে মোতায়ন করানো হচ্ছে অতিরিক্ত সার্জেন্ট পদমর্যাদার পুলিশ আধিকারিকদের ৷ দক্ষিণমুখী গাড়িগুলি তারাতলা ক্রসিং থেকে ডায়মন্ড হারবার রোড ধরে যাতায়াত করবে 

error: Content is protected !!