```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গবেষণা ও উন্নয়ন শাখা খুললো লালবাজার

পুলিশ কর্মীদের মানসিক ভাবে সুস্থ রাখতে এবং তাঁদের মনোবল টিকিয়ে রাখতে উদ্যোগ লালবাজারের ৷ সেই সঙ্গে পুলিশের নানা কাজের মধ্যে ঘাটতিপূরণ করতে লালবাজারে চালু হল গবেষণা ও উন্নয়ন শাখা ৷ যেখানে কলকাতা পুলিশের নিচুতলার কর্মীদের সমস্যার কথা শোনা হবে ৷ কাজের ক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে ? পাশাপাশি শহরের অপরাধ দমন ও তদন্ত প্রক্রিয়া কীভাবে হচ্ছে ? সেদিকেও নজর রাখবে কলকাতা পুলিশের নতুন এই শাখা ৷ এই গবেষণা ও উন্নয়ন শাখা খোলার মূল উদ্দেশ্য নিচুতলার পুলিশ কর্মীদের কাজের জায়গায় মানসিক ভাবে চাঙ্গা রাখা, তাঁদের মনোবল পড়তে না দেওয়া ৷ প্রসঙ্গত, সম্প্রতি পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিসের সামনে কলকাতা পুলিশের এক কনস্টেবল এলোপাথাড়ি গুলি চালান ৷ সেই ঘটনায় প্রাণ যায় 1 মহিলা বাইক আরোহীর ৷ পরে নিজের এসএলআর থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন সি লেপচা নামে ওই পুলিশ কর্মী ৷ যে ঘটনায় একাধিক সম্ভাবনার কথা উঠে এসেছে ৷ যেমন ওই পুলিশ কর্মী মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন ৷ এমন অনেক সম্ভাবনার কথা বলা হয়েছে ৷ স্বাভাবিক ভাবেই ওই ঘটনার পর প্রশ্ন উঠছে, কোথাও কি পুলিশ কর্মীদের মধ্যে মানসিক সমস্যা দেখা দিচ্ছে ? এমনকী তাঁদের মনোবল কি কোথাও চিড় খাচ্ছে ? এমনও অভিযোগও উঠতে থাকে যে, নিচুতলার পুলিশ কর্মীদের ঠিক মতো কাউন্সেলিং হচ্ছে না ৷ তাই এ বার কলকাতা পুলিশের নিচুতলার কর্মীদের মনোবল ঠিক রাখতে গবেষণা ও উন্নয়ন শাখা চালু করল লালবাজার ৷ যদিও পুলিশি ব্যবস্থাকে আরও কীভাবে উন্নত করে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া যায় ? তার জন্য ‘ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ সেল রয়েছে ৷ কিন্তু, এ বার নিজেদের কাজের পর্যালোচনা করে এবং গবেষণার মাধ্যমে কীভাবে উন্নতি করা যায় ? তার জন্য পৃথক একটি শাখা চালু করা হল খোদ লালবাজারে ৷ এই উন্নয়ন শাখার দায়িত্ব দেওয়া হয়েছে একজন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিককে ৷ তিনি রিপোর্ট করবেন কলকাতা পুলিশের কমিশনারকে ৷

error: Content is protected !!