```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সঙ্কটজনক বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজুমদার

আবারও শারীরিক অবস্থার অবনতি তরুণ মজুমদারের ৷ সঙ্কটজনক বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজুমদার । ওষুধে সাড়া দিলেও আশঙ্কা পিছু ছাড়ছে না কোনওভাবেই । আচ্ছন্নভাব থাকলেও তা আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। শুক্রবার তাঁর ডায়ালিসিস হয়েছে প্রায় দু‘ঘণ্টা ধরে ৷ শনিবার তরুণ মজুমদারের ডায়ালিসিস আর হবে না বলে হাসপাতাল সূত্রে খবর । বয়সের কারণে নবতিপর শিল্পীর ডায়ালিসিস করাতে ভয় পাচ্ছেন চিকিৎসকরা । সবমিলিয়ে চিকিৎসায় সাড়া দিলেও একাধিক জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে, সেটা বলা যাবে না। জানা গিয়েছে, রক্তচাপ আগের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে তরুণ মজুমদারের। রক্ত দিতে হচ্ছে তাঁকে । রাইস টিউবের সাহায্যেই এখনও খাচ্ছেন বর্ষীয়ান পরিচালক । জ্ঞান থাকলেও মুখে একাধিক নল থাকায় কথা বলতে পারছেন না তিনি । তবে ইশারায় নিজের বক্তব্য বোঝাতে পারছেন তিনি ৷

error: Content is protected !!