```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিদ্রোহীরা শিবসেনা ভেঙে দিতে চাইছে, অভিযোগ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের

বিদ্রোহীরা শিবসেনা ভেঙে দিতে চাইছে ৷ শুক্রবার এমনই অভিযোগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ তবে কোনওভাবেই তিনি লড়াইয়ের ময়দান ছাড়বেন না বলে জানিয়েও দিয়েছেন তিনি ৷ এদিন মহারাষ্ট্রে শিবসেনার জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন উদ্ধব ঠাকরে ৷ সেই বৈঠকেই তিনি এই কথা জানিয়েছেন ৷ একই সঙ্গে সরকারি বাংলো বর্ষা থেকে তিনি যে চলে এসেছেন, তাও উল্লেখ করেছেন ৷ উদ্ধব এদিন বলেন, ‘‘আমি আগেই বলেছি যে আমার ক্ষমতার কোনও মোহ নেই ৷ যাঁরা বলতেন যে তাঁরা শিবসেনা ছাড়ার বদলে মরতেও রাজি, তাঁরা এখন পালিয়ে গিয়েছেন ৷’’ এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি সপ্তাহের শুরু থেকে মহারাষ্ট্রে এই রাজনৈতিক সংকট শুরু হয়েছে ৷ উদ্ধব সরকারের মন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছে শাসক দলের বিধায়কদের একাংশ ৷ সময়ের সঙ্গে সঙ্গে বিদ্রোহীদের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ অনেক চেষ্টা করেও সংকট সামাল দিতে পারেনি শিবসেনা ৷ এই পরিস্থিতিতে গুয়াহাটির একটি হোটেলে ঘাঁটি গেড়েছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা ৷ সঙ্গে কিছু নির্দল বিধায়কও রয়েছেন ৷ এদিন ওই ভার্চুয়াল বৈঠক থেকে ওই বিদ্রোহীদের উদ্দেশ্যে উদ্ধব বলেছেন, ‘‘বিদ্রোহীরা দলকে ভাঙতে চাইছেন ৷ আমি তো মুখ্যমন্ত্রী হওয়ার কথা স্বপ্নেও ভাবিনি ৷ আমি বর্ষা বাংলো ছেড়ে এসেছি ৷ কিন্তু লড়াই ছাড়ব না ৷’’ পাশাপাশি তিনি তোপ দেগেছেন একনাথ শিন্ডের বিরুদ্ধে ৷ একনাথের জন্য সবকিছু করেও তার প্রতিদানে শুধু অভিযোগ পাচ্ছেন ৷ তিনি পালটা চ্য়ালেঞ্জ ছুঁড়েছেন শিন্ডের বিরুদ্ধে ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘তাঁদের সাহস থাকলে বালাসাহেব ও শিবসেনার নাম ব্যবহার না করে আন্দোলন করুন ৷’’ এখন দেখার এত কিছুর পরও তিনি সরকার টিকিয়ে রাখতে পারেন কি না !

error: Content is protected !!