```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জঙ্গি হামলায় জড়িত ধরতে পুলিশকে অভিযানের নির্দেশ মণিপুর সরকারের

জঙ্গি হামলায় ৪ জন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনায় মণিপুর সরকার রাজ্য পুলিশকে ইম্ফল পশ্চিম জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানোর নির্দেশ দিয়েছে ৷ রবিবারের হামলায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সেখানকার ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মণিপুরের কমিশনার (স্বরাষ্ট্র) এন অশোক কুমার ৷ এই নিয়ে ডিজিপিকে তিনি একটি চিঠি লিখেছেন ৷ সেখানে তিনি এই নির্দেশ দিয়েছেন ৷ পশ্চিম ইম্ফল জেলা মণিপুরের কেইথেলমানবি থেকে কৌর্টরুক পর্যন্ত বিস্তৃত ৷ প্রায় ৩২ কিলোমিটার এলাকায় গত বছরের মে মাসে মণিপুরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে একাধিক হামলা হয়েছে ৷ রবিবারও তেমন একটি হামলা হয় ৷ দুপুর আড়াইটে নাগাদ কৌর্টরুক ও কাডাংব্যান্ড এলাকায় পাহাড়ের উপর থেকে এলোপাথারি হামলা চালায় জঙ্গিরা ৷ সেই হামলায় দু’জন নিহত হন ৷ আর ন’জন আহত হন ৷ বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয় ৷

error: Content is protected !!