```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হরিয়ানায় দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু, আহত ৫

হরিয়ানার জিন্দের হিসার-চণ্ডীগড় হাইওয়েতে বিধরানা গ্রামের কাছে সোমবার গভীর রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে ৷ দু’টি গাড়ির ধাক্কায় ১০ জনের মৃত্যু হয়েছে ৷ আরও ৫ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ একই দিকে যাচ্ছিল একটি ট্রাক ও একটি টাটা ম্যাজিক ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ধাক্কা দেয় ম্যাজিক গাড়িটিকে। ধাক্কা লাগায় রাস্তার ধারে উলটে যায় ম্যাজিক গাড়িটি ৷ টাটা ম্যাজিকে থাকা ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, কুরুক্ষেত্রের মার্চেডি গ্রামের ১৫ জন লোক সোমবার সন্ধ্যায় একটি টাটা ম্যাজিকে করে রাজস্থানের গোগামেডি ধামে বেড়াতে যাচ্ছিলেন ৷ রাত সাড়ে ১২টা নাগাদ বিধারানা গ্রামের কাছে টাটা ম্যাজিক গাড়িটিকে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা ৷ ম্যাজিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে উলটে যায় ৷ যাত্রীদের চিৎকারে আশেপাশের গাড়ি থেকে লোকজন নেমে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন ৷ কিন্তু অন্ধকারের কারণে সবাইকে উদ্ধার করা যায়নি ৷ পুলিশ ঘটনাস্থলে এসে বাকিদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ৷

error: Content is protected !!