```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহারাষ্ট্রে বিরোধীদের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ উদ্ধব!

বছরের শেষেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে বিজেপি জোটকে কার্যতই উড়িয়ে দিয়েছে বিরোধী মহা বিকাশ আগাড়ি। ৪৮ আসনের মধ্যে আগাড়ির দখলে এসেছে ৩০ আসন। এই পরিস্থিতিতে উৎসাহে ফুটছে বিরোধীরা। কিন্তু শোনা যাচ্ছিল, নির্বাচনের প্রস্তুতিপর্বের শুরুতেই হোঁচট খেয়েছে তারা। মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন? সেটাই নাকি আসল সমস্যার কারণ। কিন্তু বুধবার শরদ পওয়ার জানিয়ে দিলেন, কে মুখ্যমন্ত্রীর মুখ তা আগাম ঘোষণা করার কোনও প্রয়োজন নেই। তাঁরা লড়াই করবেন সম্মিলিত নেতৃত্বকে সামনে রেখে। তাঁর এহেন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শিব সেনার উদ্ধব ঠাকরে শিবিরের তরফে সাম্প্রতিক সময়ে উদ্ধবকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে সুর চড়াচ্ছিল। কিন্তু পওয়ারের দাবি, জোটের মধ্যে যে দল সবচেয়ে বেশি আসন পাবে সেখান থেকেই কাউকে মুখ্যমন্ত্রী করা হবে যদি সত্যিই বিরোধীরা ক্ষমতায় আসে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে কোনও দ্বন্দ্ব নেই। এখনই এই নিয়ে কিছু ভাবার দরকার নেই। কে নেতৃত্ব দেবেন তা আসনসংখ্যা দেখে ঠিক করা হবে। নির্বাচনের আগে এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই।”এই বিষয়ে বলতে গিয়ে এনসিপি সুপ্রিমো এমার্জেন্সি পরবর্তী লোকসভা নির্বাচনের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, ”এমার্জেন্সির পরে মোরারজি দেশাইয়ের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভোট চাওয়ার সময় ওঁর নাম ঘোষণা করা হয়নি। সেভাবেই এবার মুখ্যমন্ত্রী হিসেবে কারও নাম নেওয়ার প্রয়োজন নেই। আমরা একসঙ্গে থাকব। এবং জনাদেশ পাওয়ার পর একটা স্থায়ী সরকার গড়ব।”

error: Content is protected !!