```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মণিপুরে ১৫-১৬ মাসেও ফেরেনি শান্তি, ব্যর্থ কেন্দ্রীয় বাহিনী, মুখ খুললেন খোদ বিজেপি বিধায়ক

 প্রায় ৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে মণিপুরে। তবুও নিভছে না অশান্তির আগুন। এমনই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানালেন মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিং। কেন্দ্রে বিজেপির জোট সরকার এনডিএ থাকার পরেও বিজেপি শাসিত মণিপুরে কীভাবে দিনের পর দিন এত হিংসা ছড়াতে পারে? এত মানুষ মারা যেতে পারে? মণিপুরে ১৫-১৬ মাস পরেও কেন বিজেপি সরকার শান্তি ফেরাতে পারেনি ? কী করছে কেন্দ্রীয় বাহিনী? মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিংয়ের দাবি, প্রায় ৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী মণিপুরে রয়েছে। তাও অশান্তির আঁচ নিভছে না। তাঁর অভিযোগ, ১৫-১৬ মাস পরও কেন শান্তি ফেরাতে পারেনি কেন্দ্রীয় বাহিনী। তাই এবার তাঁদের সরিয়ে নিরাপত্তা ফেরানোর দায়িত্ব দেওয়া হোক মণিপুরের প্রশাসনকেই। এই নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় চিঠিও লিখেছে বিজেপির বিধায়ক। মণিপুরে শান্তি ফেরাতে অগাস্ট মাসে জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু কোথায় শান্তি! এখনও পর্যন্ত একের পর এক সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। নীরব দর্শক কেন্দ্রে থাকা মোদি এবং কেন্দ্রীয় বাহিনী।

error: Content is protected !!