```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজস্থানে ২টি বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, ৬ যুবকের মৃত্যু 

রাজস্থানের অনুপগড় জেলার শ্রীবিজয়নগরের কাছে এক পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে ৷ বুধবার রাতে একটি গাড়ির সঙ্গে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু হয় ৬ যুবকের ৷ সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে, গাড়ি ও বাইক দু’টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয় ৷ বাকি তিন জনকে অ্যাম্বুলেন্সের সাহায্যে সরকারি হাসপাতালে পাঠানো হয় ৷ তাঁদের আঘাত এতটাই গুরুতর ছিল, সেখান থেকে তাদের শ্রী গঙ্গানগর হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ কিন্তু যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ জানা গিয়েছে, যুবকরা সবাই মদের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করত ৷একটি ধর্মীয় সমাবেশ থেকে বুধবার রাতে দু’টি মোটরসাইকেলে করে তাঁদের গ্রামে বখতাওয়ারপুরে ফিরছিলেন এই ছয় যুবক ৷ কিন্তু রাজস্থানের অনুপগড় জেলার শ্রীবিজয়নগরের ২৫ পুলির কাছে ঘটনাটি ঘটে ৷ শ্রীবিজয়নগরের এসএইচও গোবিন্দ বিষ্ণোই জানিয়েছেন, বুধবার মধ্যরাতে সংঘর্ষের ঘটনাটি ঘটে । দুর্ঘটনার ফলে গাড়ি ও বাইকের মারাত্মক ক্ষতি হয় ৷ সংর্ঘষে বাইক থেকে যুবকরা দূরে ছিটিয়ে পড়ে ৷ এক যুবকের হাত কেটে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখা যায় । তিন যুবকের দেহ উদ্ধার করে শ্রীবিজয়নগরের সরকারি হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ । বাকি তিন যুবকের দেহ শ্রীগঙ্গানগর হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ 

error: Content is protected !!