```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আরজি করকাণ্ডে এবার সামনে এলো সন্দীপ ঘোষের সই করা বিস্ফোরক চিঠি!

আরজি কর-কাণ্ডে এবার সামনে সন্দীপ ঘোষের সই সম্বলিত বিস্ফোরক চিঠি! ট্রেইনি ডাক্তারের ধর্ষণ-খুনের ঘটনার পরদিনই হাসপাতালে সংস্কার করতে চেয়ে পূর্ত দফতরে চিঠি আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষের সই সম্বলিত সেই চিঠি সামনে আসতেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ৯ অগাস্ট আরজি করের সেমিনাম রুম থেকে ট্রেইনি ডাক্তারের অর্ধনগ্ন দেহ উদ্ধারের পর দিন ১০ অগাস্ট-ই অর্থাত্‍ ধর্ষণ ও খুনের দ্বিতীয় দিনেই ঘটনার জায়গায় মানে ‘ক্রাইম সিনে’ নির্মাণকাজ করতে চেয়ে চিঠি দিয়েছেন খোদ আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। চিঠিতে এও বলা হয়েছে যে, স্বাস্থ্যভবনের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ অগাস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টরের সঙ্গে আরজি করের বোর্ড রুম মিটিংয়েই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাত্‍ সন্দীপের নির্দেশেই শুরু হয় ‘সংস্কার’! আর এই চিঠি সামনে আসার পরই ‘মিথ্যাচার’-এর অভিযোগে সরব বিরোধীরা। ইতিমধ্যেই এই চিঠি নিয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও পুলিশকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। 

error: Content is protected !!