```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘ডাইনি’ অপবাদে ২ আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, গ্রেফতার ১৭ জনের জেল হেফাজত

বীরভূমের ময়ূরেশ্বরে ‘ডাইনি’ অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনায় ফের এক নাবালিকা ও পাঁচ মহিলাকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে এই ঘটনায় মূল পাণ্ডা-সহ মোট ২১ জনকে গ্রেফতার করলেন বীরভূমের ময়ূরেশ্বর থানার আধিকারিকরা । রবিবার ধৃত ৬ জনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ১৩ দিনের জেল হেফাজত দিয়েছেন তাদের ৷ জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিসরা গ্রামে ৷ অভিযোগ, ‘ডাইনি’ অপবাদে দুই আদিবাসী মহিলাকে বাড়ি থেকে বের করে তাঁদের পরনের কাপড় দিয়ে হাত বেঁধে দু’জনেই পিটিয়ে খুন করা হয় । তারপর তাঁদের দেহ দুটিকে গ্রামের পাশে একটি জলাশয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি উদ্ধার করে । পুলিশ তদন্তে নেমে প্রথমেই এই ঘটনার মূল পাণ্ডা গ্রামের ওঝা লক্ষ্মীরাম মুর্মু-সহ 6 জনকে গ্রেফতার করে । এরপর শনিবার আরও 9 জনকে পাকড়াও করা হল বীরভূমের ময়ূরেশ্বর থানার পুলিশের তরফে । ধৃত ১৫ জনের মধ্যে আদালতের কাছে আবেদন করে চারজনকে ৬ দিনের পুলিশ হেফাজতে নেয় । বাকি ১১ জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান বিচারক ৷ তাদের জেরা করে আরও পাঁচজন মহিলা ও এক নাবালিকা-সহ ৬ জনের নাম জানতে পারে পুলিশ । আজ তাদেরও গ্রেফতার করা হয় ৷ ধৃতদের মিলিয়ে মোট ১৭ জনকে জেল হেফাজত দিয়েছে আদালত ৷ ঘটনার পর হরিসরা গ্রামে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প । নিহতদের পরিবারের সুরক্ষার জন্য মোতায়ন করা হয়েছে একটি পুলিশ টিম ।

error: Content is protected !!