```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শেষ পর্যন্ত কালীঘাটে শুরু হল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

শেষ পর্যন্ত কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুরু হল বহু প্রতীক্ষিত বৈঠক৷ এর আগে নবান্ন এবং গত শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও বৈঠক না করেই ফিরে আসতে হয়েছিল জুনিয়র চিকিৎসকদের৷ তবে তৃতীয় বারের চেষ্টায় বরফ গলল৷ সূত্রের খবর, আজ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে শুরু হয়েছে রাজ্য সরকারের বৈঠক৷ আলোচনায় উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী নিজেও৷ সন্ধে ৬.৪০ নাগাদ বৈঠক শুরু হয় বলে খবর৷ জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে তিরিশ জনের প্রতিনিধি দল এ দিনের বৈঠকে যোগ দিতে গিয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে যেখানে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে, সেখানে প্রবেশ করেছেন৷ তবে এ দিনের বৈঠকের কার্যবিবরণী নথিভুক্ত করার জন্য দুজন স্টেনোগ্রাফারকে নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁদেরকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর৷ অন্যদিকে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যরা৷ এখন দেখার, বৈঠক শুরু হলেও শেষ পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে তৈরি হওয়া অচলাবস্থা কাটে কি না৷ 

error: Content is protected !!