```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আরজিকর কাণ্ডে এবার DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জিকে তলব সিবিআইয়ের

আরজিকর কাণ্ডে এবার মীনাক্ষী মুখোপাধ‍্যায়কে তলব সিবিআই-এর। আজ, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায়, উইটনেস স্টেটমেন্ট রেকর্ড করতে, সি জি ও কমপ্লেক্স যাবেন DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। ১৪ অগাস্ট আর জি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে ডেকে পাঠানো হল মীনাক্ষীকে। সিবিআই-এর স্পেশ‍্যাল ক্রাইম ব্রাঞ্চ তাঁকে তলব করেছে বলে সূত্রের খবর। গত ১৪ অগাস্ট সারা রাজ‍্যেজুড়ে ‘রাতদখল’ চলছিল, ঠিক সেই সময় আর জি কর হাসপাতাল আক্রমণ করা হয়। বাইরে থেকে দুষ্কৃতীরা ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ওই সময় ঘটনাস্থলে মীনাক্ষীর নেতৃত্বে অবস্থান চলছিল DYFI-এর। এবার সেই ভাঙচুরের ঘটনাতেই মীনাক্ষীকে তলব করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁর বয়ান রেকর্ড করবেন বলেও জানা গিয়েছে। কিছুদিন আগেই DYFI রাজ্য সম্পাদকে তলব করা হয়েছিল সিবিআই-এর পক্ষ থেকে কিন্তু বাইরে থাকায় তিনি আসতে পারেননি। তিনি জানিয়েছিলেন সিবিআইকে জানিয়েছেন তিনি আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিবিআই অফিসে আসবেন। আরজি কর কাণ্ডে প্রথম থেকেই সরব সিপিআইএম নেত্রী। সঠিক তদন্তের স্বার্থে সবরকম সাহয‍্য করতে তিনি রাজি।

error: Content is protected !!