```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন আতিশি মারলেনা

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ২১ সেপ্টেম্বর শপথ নেবেন আতিশি মারলেনা। বৃহস্পতিবার আম আদমি পার্টি (আপ)-এর তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, ‘আগামী ২১ সেপ্টেম্বর আতিশি মারলেনা দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। অন্যান্য মন্ত্রীরাও ওই দিনই শপথ নেবেন।’ গত মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার হাতে পদত্যাগ পত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গে রাজভবনে গিয়েছিলেন আতিশিও। ৪৩ বছরের আতিশি দিল্লির কালকাজির বিধায়ক। তিনি কেজরি সরকারের শিক্ষা, পূর্ত, সংস্কৃতি ও পর্যটন দপ্তরের দায়িত্বে ছিলেন। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেপ্তারের পরে তাঁকে মন্ত্রিসভার সদস্য করা হয়।

error: Content is protected !!