```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ৮ থেকে ১২ নভেম্বর জগদ্ধাত্রী পুজোয় চালাবে স্পেশ্যাল লোকাল ট্রেন

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ ইএমইউ ট্রেন। আসন্ন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যাত্রীদের সম্ভাব্য ভিড় সামাল দিতে পূর্ব রেল ৮ থেকে ১২ নভেম্বর ২০২৪ পর্যন্ত হাওড়া ও ব্যান্ডেল এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে মোট ৬ জোড়া বিশেষ ইএমইউ ট্রেন চালাবে, যা সমস্ত স্টেশনে থামবে। ব্যান্ডেলের জন্য চার জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ১৭:২০, ১৯:৫৫, ২০:৩৫ এবং ২৩:৩০ মিনিটে ছাড়বে ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত। একটি ইএমইউ স্পেশ্যাল ট্রেন হাওড়া থেকে রাত ০০:৩০ টায় ছাড়বে ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। তিন জোড়া ইএমইউ স্পেশ্যাল ট্রেন ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে ১৮:৩৫, ২১:২০ এবং ২১:৫৫ টায় ছাড়বে ৮-১১ নভেম্বর পর্যন্ত। দু-জোড়া ইএমইউ স্পেশ্যাল ট্রেন ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে রাত ০১: ০০ টায় এবং ০২:০০ টায় ছাড়বে ৯ নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত। একটি আপ হাওড়া-বর্ধমান ইএমইউ স্পেশ্যাল ট্রেন হাওড়া থেকে ০১:১৫ টায় ছাড়বে ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। অপরদিকে, বর্ধমান-হাওড়া ইএমইউ স্পেশ্যাল ট্রেন বর্ধমান থেকে রাত্রি ২২:৩০ টায় ছাড়বে ৮/৯ নভেম্বর থেকে ১১/১২ নভেম্বর পর্যন্ত। একটি অতিরিক্ত হাওড়া-ব্যান্ডেল-হাওড়া ইএমইউ স্পেশ্যাল ট্রেন হাওড়া থেকে রাত্রি ০২:৩৫ মিনিটে ছাড়বে এবং ১২ নভেম্বর (বিসর্জনের দিন) ব্যান্ডেল থেকে ভোর ০৪:০০ টায় ছাড়বে। ৩৬০৮৭ হাওড়া-মাসাগ্রাম লোকাল ট্রেন (হাওড়া থেকে ছাড়বে ১৯: ২৭ টায়) ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বর্ধমান পর্যন্ত চালানো হবে এবং একটি বর্ধমান-হাওড়া বিশেষ ট্রেন একইদিনে রাত ২২:১০ টায় ব্যান্ডেল হয়ে বর্ধমান থেকে ছাড়বে। ৩৬০৮৮ মশাগ্রাম-হাওড়া লোকাল ট্রেনের পরিষেবা ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে।  আপে ০৩০৫১ হাওড়া-বর্ধমান লোকাল হাওড়া থেকে রাত ০১:৫০ টায় ছাড়বে এবং ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে সব স্টেশনে থামবে। ডাউন দিকে ০৩০০৪ আজিমগঞ্জ-হাওড়া প্যাসেঞ্জার স্পেশ্যাল ব্যান্ডেল এবং হাওড়ার মধ্যে সব স্টেশনে থামবে ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত।

error: Content is protected !!