```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার থেকে এবার দুই ডিফেন্স গার্ডকে অপহরণ করে খুন করল জঙ্গিরা

পরিযায়ী শ্রমিকদের পর এবার জঙ্গিদের নিশানায় নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার থেকে দুই ভিলেজ ডিফেন্স গার্ডকে অপহরণ করে খুন করল জঙ্গিরা। সম্প্রতি শ্রীনগরের বাজারে গ্রেনেড হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুই ভিলেজ ডিফেন্স গার্ডকে অপহরণ করে হত্যা করল জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, নাজির আহমেদ ও কুলদীপ কুমার নামক দুই নিরাপত্তারক্ষীকে মুঞ্জলা ধর জঙ্গল থেকে অপহরণ করে জঙ্গিরা। জঙ্গলে তারা গরু চড়াতে গিয়েছিল। সেখান থেকে তাদের অপহরণ করে খুন করে জঙ্গিরা। সেনার তরফে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। জৈশ–ই–মহম্মদের শাখা প্রতিষ্ঠান কাশ্মীর টাইগারস এই হত্যার দায় স্বীকার করেছে। চোখ বাঁধা অবস্থায় রক্তাক্ত মৃতদেহের ছবিও পোস্ট করেছে তারা। এদিকে, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এদিকে, বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের সোপোরে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় নিরাপত্তারক্ষীরা। 

error: Content is protected !!