```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শোভাবাজারের ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা

শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ এক যুবকের ৷ ঘটনায় বছর 30-এর ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ বেলা ১২টা ৪৫ মিনিটে কবি সুভাষগামী ট্রেন যখন শোভাবাজার স্টেশনে ঢুকছিল, তখনই ওই যুবক লাইনে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে ৷ ঘটনার জেরে, দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত ডাউন ও আপ লাইনে সাময়িকভাবে পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ বেলা দেড়টার পরে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয় বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ৷ মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই যবুক যখন ঝাঁপ দেন, তখন চালক দ্রুত ব্রেক কষলেও শেষরক্ষা হয়নি ৷ গুরুতরভাবে জখম হওয়ার জেরে তাঁর মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, ওই যুবক দীর্ঘক্ষণ শোভাবাজার স্টেশনে প্ল্যাটফর্মের পায়চারি করছিলেন ৷ শ্যামপুকুর থানার পুলিশ মৃতের পরিচয় ও কেন তিনি এই ঘটনা ঘটালেন, তা জানতে তদন্ত শুরু করেছে ৷

error: Content is protected !!