```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জন্মদিনের পার্টিতে মদ খাইয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী যুবক

জন্মদিনের পার্টিতে মদ্যপান করিয়ে অচৈতন্য অবস্থায় অষ্টম শ্রেণির নাবালিকাকে একাধিকবার ধর্ষণ ৷ অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে । ফের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার এলাকা । জানা গিয়েছে, ১০ নভেম্বর ঘটনাটি ঘটেছে ৷ বুধবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ।অভিযোগ পেয়েই ওই যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ । প্রসঙ্গত, চলতি মাসের ২ তারিখে গাইঘাটা থানার দশম শ্রেণির পড়ুয়াকে পড়তে যাওয়ার সময় তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে । সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে ফের এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সন্ধ্যা নাগাদ অভিযুক্ত তার বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য ওই নাবালিকাকে ফোন করে । অভিযোগ, যুবক তার বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকাকে মদ্যপান করায়। মেয়েটি অচৈতন্য হয়ে পড়লে তাকে একাধিকবার ধর্ষণ করে । নির্যাতিতাকে হুমকি দেয়, ঘটনার কথা কাউকে জানাকে তাকে এবং তার মাকে মেরে ফেলবে সে । সেই ভয়ে নির্যাতিতা পরিবারকে কিছুই জানায়নি । শেষপর্যন্ত বুধবার দুপুরে ঘটনার কথা জানায় তার পরিবারকে । বিষয়টি জানতে পেরে বুধবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা । নির্যাতিতার মায়ের দাবি, ছেলেটি আগে তাঁর মেয়ের পিছু নিত । বন্ধুত্ব করতে চেয়ে ১০ তারিখ সকালে অভিযুক্ত তাঁর মেয়ের কাছ থেকে ফোন নম্বর নেয় ৷ বিকেলে বন্ধুর বাড়িতে জন্মদিনের কথা বলে মেয়েকে ডেকে নিয়ে যায় । সেখানে মদ্যপান করিয়ে একাধিকবার ধর্ষণ করে । মেয়েকে ভয় দেখানোও হয়েছিল । অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি । পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে । বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হবে ।

error: Content is protected !!