তৃণমূলে বড় রদবদল, অভিষেকের দায়িত্ব ভাগ করে নতুন কমিটি ঘোষণা মমতার

দলের অভ্যন্তরীণ টানাপোড়েন ও বিদ্রোহের আবহে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোয় বড়সড় পরিবর্তন আনলেন দলনেত্রী Mamata Banerjee। কালীঘাটে জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল ও নতুন দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দলীয় সূত্রে জানা গিয়েছে, Abhishek Banerjee সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বহাল থাকলেও তাঁর দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। যুগ্ম জাতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন Derek O’Brien এবং Dola Sen। রাজনৈতিক মহলের মতে, এর ফলে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও সমন্বিত কাঠামো তৈরি হতে পারে।এছাড়া দলের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে Chandrima Bhattacharya-কে। দীর্ঘদিন এই পদে থাকা Subrata Bakshi-কে অব্যাহতি দিয়ে জাতীয় কার্যকরী কমিটির সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।নতুন সাংগঠনিক তালিকায় যুব তৃণমূলের সভাপতি হয়েছেন Sayani Ghosh, মহিলা তৃণমূলের সভাপতি Mala Roy এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয়েছেন Priyanka Adhikari। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন Kalyan Banerjee, Kunal Ghosh, Chandrima Bhattacharya এবং Madan Mitra।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সাংগঠনিক সংকটের মধ্যে দলকে নতুন করে সাজিয়ে তুলতেই এই পদক্ষেপ নিয়েছেন Mamata Banerjee। নতুন কমিটি আগামী দিনে দলকে কতটা সংগঠিত করতে পারে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

error: Content is protected !!