```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

iPhone কিনতে এককালীন বড় খরচ নয়! ৩ বছর পর্যন্ত গ্যাজেট ভাড়ায় দেওয়ার পরিকল্পনা অ্যাপলের

অ্যাপল শীঘ্রই তাদের ব্যবসায়িক মডেলে বড় পরিবর্তন আনতে পারে। সংস্থাটি এমন একটি পরিষেবা চালুর পরিকল্পনা করছে, যার মাধ্যমে iPhone, iPad, MacBook-সহ বিভিন্ন অ্যাপল গ্যাজেট গ্রাহকরা ৩ বছর পর্যন্ত ভাড়ায় ব্যবহার করতে পারবেন। এতে এককালীন বড় অঙ্কের টাকা খরচ না করেই সর্বাধুনিক অ্যাপল ডিভাইস ব্যবহার করার সুযোগ মিলতে পারে।প্রতিবেদন অনুযায়ী, এই পরিষেবা মূলত সাবস্ক্রিপশন বা মাসিক ভাড়ার ভিত্তিতে পরিচালিত হতে পারে। নির্দিষ্ট সময় পর্যন্ত ডিভাইস ব্যবহার করার পর গ্রাহকরা সেটি ফেরত দিতে পারবেন অথবা নতুন মডেলে আপগ্রেড করার সুযোগও পেতে পারেন। এর ফলে নতুন ডিভাইস কেনার চাপ অনেকটাই কমবে।বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের দ্রুত পরিবর্তনশীল বাজারে এই উদ্যোগ অ্যাপলের জন্য নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করবে। একই সঙ্গে গ্রাহকদের কাছেও এটি আকর্ষণীয় হতে পারে, কারণ তারা কম খরচে সর্বশেষ প্রযুক্তির সুবিধা পাবেন।যদিও এখনও এই পরিষেবা নিয়ে অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, পরিষেবাটি চালু হলে গ্যাজেট ব্যবহারের ধরণে বড় পরিবর্তন আসতে পারে।

error: Content is protected !!