```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘গজনি’-র ভয়ঙ্কর খলনায়ক থেকে ‘লগান’-এর স্মরণীয় মুখ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। ৭৪ বছর বয়সে রক্তের ক্যানসারের (ব্লাড ক্যানসার) সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার।হিন্দি, তেলুগু, তামিল-সহ একাধিক ভাষার ছবিতে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন প্রদীপ রাওয়াত। ‘গজনি’ ছবিতে ভয়ঙ্কর খলনায়কের চরিত্র, ‘লগান’-এ অভিনয়, ‘সরফরোশ’-এ স্মরণীয় উপস্থিতি এবং বি.আর. চোপড়ার ‘মহাভারত’-এ অশ্বত্থামার ভূমিকায় তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর শক্তিশালী ব্যক্তিত্ব, গম্ভীর কণ্ঠস্বর এবং অনবদ্য অভিনয় তাঁকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা চরিত্রাভিনেতাদের তালিকায় স্থান দিয়েছে।জানা গিয়েছে, কয়েক বছর আগে ক্যানসারকে হারিয়ে সুস্থ হয়েছিলেন তিনি। কিন্তু প্রায় দেড় মাস আগে রোগটি ফের ফিরে আসে। গত এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। শেষদিকে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।প্রদীপ রাওয়াতের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউড, দক্ষিণী চলচ্চিত্র জগৎ এবং তাঁর অসংখ্য অনুরাগীদের মধ্যে। সহকর্মী শিল্পীরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ভারতীয় সিনেমা হারাল এক অসাধারণ অভিনেতাকে।

error: Content is protected !!