```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পূর্ব রেলের কমপক্ষে হাজারেরও বেশি রেলকর্মী করোনায় আক্রান্ত!

রাজ্যের মতোই কোভিডের তৃতীয় ঢেউ এবারে পড়ল পূর্ব রেলেও । পূর্ব রেল সূত্রে খবর, গত এক সপ্তাহে কমপক্ষে এক হাজারের বেশি রেলকর্মী কোভিড আক্রান্ত হয়েছেন । তাঁদের বেশির ভাগই হোম আইসোলেশনে রয়েছেন । এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, পূর্ব রেলের হাওড়া, মালদা, শিয়ালদা এবং আসানসোল ডিভিশন মিলিয়ে কমপক্ষে এক হাজারেরও বেশি রেলকর্মী করোনায় আক্রান্ত । চালক, সহকারী চালক, টিটি ছাড়াও আক্রান্তদের মধ্যে বড় অংশ অফিসাররাও রয়েছেন । এছাড়াও হাওড়া, বামুনগাছি ও লিলুয়া কারশেডের কর্মীরাও করোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকালই ৩০০জনের করোনা পরীক্ষা করা হলে ২৮৫ জনের রিপোর্ট পজেটিভ আসে । তবে রেলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যেহেতু এবারে সেরে ওঠার হার খুবই দ্রুত, সে কারণে রেল পরিষেবায় এখনও পর্যন্ত সেভাবে কোনও প্রভাব পড়েনি । তবে আক্রান্তের হার যেভাবে বাড়ছে তাতে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে ।

error: Content is protected !!