```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৫ রাজ্যে ভোট ঘোষণা নির্বাচন কমিশনের, রাজনৈতিক সভা-মিছিলে নিষেধাজ্ঞা

উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ৷ তিনি জানালেন, পাঁচ রাজ্যের মধ্যে কেবলমাত্র উত্তরপ্রদেশেই সাত দফায় ভোট হবে ৷ প্রথম দফার ভোট ১০ ফেব্রুয়ারি ৷ ভোট শেষ ৭ মার্চ ৷ মনিপুরে দু‘দফায় এবং পঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় একদফাতেই ভোট হবে ৷ পাঁচ রাজ্যে ভোটের ফল ঘোষণা ১০ মার্চ ৷ তিনি জানান, উত্তরপ্রদেশে সাত দফায় ভোট ৷ প্রথম দফার ভোট ১০ ফেব্রুয়ারি ৷ শেষ দফার ভোট ৭ মার্চ ৷ পঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় এক দফাতেই ভোট ৷ ১৪ ফেব্রুয়ারি ওই ভোট হবে ৷ সেদিন উত্তর প্রদেশে দ্বিতীয় দফার ভোট ৷ উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোট ২০ ফেব্রুয়ারি ৷ ওই রাজ্যে চতুর্থ দফার ভোট ফেব্রুয়ারির ২৩ তারিখ ৷ ২৭ ফেব্রুয়ারি পঞ্চম দফার ভোট হবে উত্তরপ্রদেশে ৷ সেদিনই মনিপুরে প্রথম দফার ভোট ৷ ৩ মার্চ মনিপুরে দ্বিতীয় দফার ভোটের দিনই উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ৷ এবার ভোট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ৷ কারণ, করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে ৷ বিশেষ করে ওমিক্রনের সংক্রমণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, করোনার তৃতীয় ঢেউ হাজির হয়েছে ভারতে ৷ এই পরিস্থিতি ভোট করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে ৷ যদিও সব ধোঁয়াশা কাটিয়ে নির্বাচন ঘোষণা করল কমিশন ৷ পাশাপাশি জানিয়ে দিল করোনার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে ৷ সেই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হল রাজনৈতিক সভা-মিছিলে নিষেধাজ্ঞা জারি করা ৷ মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানান, কোনও পদযাত্রা, মিছিল, সাইক্যাল ব়্যালি, সভা করা যাবে না ৷ রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোনও সভা নয় ৷ ওই সময় নির্বাচনী কার্ফু জারি থাকবে ৷ কোনও পথসভা করা যাবে না ৷ এই নিষেধাজ্ঞা আগামী ১৫জানুয়ারি পর্যন্ত জারি থাকবে ৷ তারপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সেক্ষেত্রে সরকারি করোনাবিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি জানান, সামগ্রিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে ৷ সংশ্লিষ্ট রাজ্যগুলির স্বাস্থ্যসচিবদের সঙ্গেও আলোচনা করা হয়েছে ৷ তিনি জানান, বুথগুলিতে করোনা বিধি কড়াভাবে মেনে চলা হবে ৷ করোনা আক্রান্তরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন ৷ ভোটকর্মীদের করোনার প্রতিষেধকের ডাবল ডোজ দেওয়া হবে ৷ এমনকী, বুস্টার ডোজও দেওয়া হবে ৷ তাছাড়া করোনার সংক্রমণের পজিটিভিটি রেটও খতিয়ে দেখা হয়েছে ৷ একই সঙ্গে তিনি জানান, ভোটদানের সময় একঘণ্টা বাড়ানো হয়েছে ৷ ভোট প্রচারের সময়সীমা দ্বিগুণ করা হয়েছে ৷ ডিজিটাল, ভার্চুয়াল প্রচারে জোর দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করেছেন তিনি ৷ এর ফলে জমায়েত রুখে দেওয়া যাবে বলে তিনি মনে করেন ৷

error: Content is protected !!