```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ওমিক্রন মোকাবিলায় রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব

বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে ১০ জানুয়ারি, সোমবার থেকে স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এ ছাড়াও ষাটোর্ধ্ব, যাঁদের কো-মর্বিডিটির সমস্যা রয়েছে, তাঁরা চিকিৎসকদের পরামর্শ মেনে এই বুস্টার ডোজ নিতে পারবেন। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লেখেন

  • করোনা ও ওমিক্রন মোকাবিলার ক্ষেত্রে বিধিনিষেধ মানার সঙ্গে সঙ্গেই রাজ্যগুলিতে টিকাকরণের পরিমাণ বাড়াতে হবে। প্রথম ডোজ দেওয়ার পর নির্দিষ্ট সময়ের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে কি না, সে দিকে নজর রাখতে হবে।
  • জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে করোনা মোকাবিলার জন্য পর্যাপ্ত পরিমাণে বেড, অক্সিজেন সিলিন্ডার এবং ওষুধের ব্যবস্থা রাখতে হবে। সেই সঙ্গে কোভিড পরীক্ষার সংখ্যা বাড়ানোর কথা উল্লেখ আছে স্বাস্থ্য সচিবের চিঠিতে।
  • করোনা পরীক্ষার মাধ্যমে সমস্ত রাজ্যের হটস্পট এলাকাগুলিকে চিহ্নিত করা হবে বলে জানান রাজেশ ভূষণ। প্রয়োজনে এলাকায় কোয়ারান্টাইন সেন্টারের পরিমাণও বাড়াতে হবে।
  • বিদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে পুরনো নিয়মই জারি থাকছে। তাঁদের আরটি-পিসিআর পরীক্ষার ৭২ ঘণ্টার মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে।
  • এয়ার সুবিধা পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করে ফিলআপ করতে হবে বিমানযাত্রীদের। কোয়ারান্টাইনের ১৪ দিন তাঁরা কোথায় ছিলেন, সে সম্পর্কে ফর্মে উল্লেখ করতে হবে।
  • বিমানযাত্রীদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে।
  • কোভিডে ঝুঁকিপূর্ণ দেশ থেকে যাঁরা আসবেন, তাঁদের সাত দিন হোম কোয়ারান্টাইন থাকতে হবে।
error: Content is protected !!