```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নয়া ভারতে বৈষম্যের কোনও জায়গা নেই: প্রধানমন্ত্রী

‘আজাদি কে অমৃত মহোৎসব সে স্বর্নিম ভারত কি ওর’- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে যাত্রা শুরু করল এই অনুষ্ঠান ৷ আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ এই অনুষ্ঠানে সারা বছর ধরে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করবে ব্রহ্মকুমারী, যার দ্বারা চলবে ৩০টি প্রচার ও ১৫০০০-এরও বেশি অনুষ্ঠান ৷ পাশাপাশি এ দিন ব্রহ্মকুমারীর আরও সাতটি পদক্ষেপেরও সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর মধ্যে আছে মাই ইন্ডিয়া হেল্দি ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত: সেল্ফ রিলায়েন্ট ফার্মারস, পাওয়ার অফ পিস বাস ক্যাম্পেইন-সহ অন্যান্য৷ দিন উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে ঐক্য ও সামাজিক ন্যায়বিচারের প্রসঙ্গ ৷ তিনি বলেন, “এ বার ঘুমিয়ে স্বপ্ন দেখাই অমৃত কাল নয়, বরং জেগে উঠে স্বপ্নপূরণ করতে হবে ৷ আগামী ২৫ বছর হবে কঠোর পরিশ্রম ও ত্যাগের সময় ৷ গত কয়েকশো বছরের দাসত্বে আমাদের দেশ যা যা হারিয়েছে, এই ২৫ বছর সময়কালে তা ফেরত পেতে হবে ৷” প্রধানমন্ত্রীর কথায়, “আজ একটা ব্যবস্থা তৈরি হল, যেখানে বৈষম্যের কোনও স্থান নেই ৷ আমরা একটা সমাজ তৈরি করছি যা সাম্য ও ন্যায়বিচারের উপর দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকবে ৷ এমন একটা ভারতের প্রয়োজনীয়তা অনুভব করছি, যার ভাবনাচিন্তা হবে সৃজনশীল ও সিদ্ধান্ত হবে আধুনিক ৷” প্রধানমন্ত্রী বলেন, “আজ কোটি কোটি ভারতীয় স্বর্ণিম ভারতের শিলান্যাস করছেন ৷ দেশের উন্নতির উপরই নির্ভর করছে আমাদের উন্নতি ৷ দেশ আমাদের অস্তিত্বের উপর রয়েছে ৷ আমাদের অস্তিত্বও দেশের জন্যই ৷ এই বিষয়টি বুঝতে পারাটাই ভারতীয়দের সবচেয়ে বড় শক্তি, যার থেকে তৈরি হবে নয়া ভারত ৷”

error: Content is protected !!