```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নেতাজি ট্যাবলো বাতিল নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

রাজধানীর রাজপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন নেতাজি ট্যাবলো বাতিল করা হল ? এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো বাতিল করা মানে শুধু তাঁকে অপমান করা নয়, এটা সারা বাংলার অপমান বলে উল্লেখ করেছেন মামলাকারী । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেছে ৷ সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । সাধারণতন্ত্র দিবসের প্যারেডে রাজ্য সরকার এ বছর নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্যাবলো দেওয়ার প্রস্তাব করেছিল । কিন্তু কেন্দ্র সরকারের তরফে রাজ্যের ওই ট্যাবলো বাতিল করার কথা জানানো হয় । কেন্দ্রের তরফে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে দেশের 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মাত্র 12টি ট্যাবলোর অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার । সেই কারণেই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাজ্যের ট্যাবলো বাদ পড়েছে । কিন্তু ইতিমধ্যেই বাংলার আবেগে আঘাত করা হয়েছে এই দাবি করে রাজনৈতিক চাপানউতোর এখনও অব্যাহত রয়েছে ।

error: Content is protected !!